নজর বিডি
প্রকাশ : শুক্রবার, ১৯ জুন ২০২৬

অনিয়মের খবর প্রকাশ করায় সাংবাদিককে ইউপি চেয়ারম্যানের হুমকি

রাজবাড়ী সদর উপজেলার ২ নং দাদশী ইউনিয়নে একটি সড়ক নির্মাণকাজে অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের জেরে এক সংবাদকর্মীকে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দেলোয়ার শেখের বিরুদ্ধে। এই ঘটনায় রাজবাড়ীর গণমাধ্যমকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দাদশী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কামালপুর গ্রামের স্কুল মাঠ ঈদগাহ থেকে জব্বারের বাড়ি পর্যন্ত ব্রিক ফ্ল্যাট সলিং সড়ক নির্মাণকাজে অনিয়ম ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ তোলেন এলাকাবাসী। সম্প্রতি এ বিষয়ে ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল জব্বারের একটি ভিডিও বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ হন ইউপি চেয়ারম্যান দেলোয়ার শেখ।

অভিযোগ অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার (১৮ জুন) সকাল আনুমানিক ১১টার দিকে পেশাগত দায়িত্ব পালন শেষে রাজবাড়ী জেলা পরিষদ কার্যালয়ের গাড়ি পার্কিং এলাকায় অবস্থান করছিলেন সংবাদকর্মী বাবলু শেখ। এ সময় কয়েকটি মোটরসাইকেলযোগে সেখানে দলবলসহ উপস্থিত হন দাদশী ইউপি চেয়ারম্যান মোঃ দেলোয়ার শেখ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংবাদকর্মীকে দেখেই উত্তেজিত হয়ে ওঠেন চেয়ারম্যান দেলোয়ার শেখ। তিনি অকথ্য ও আপত্তিকর মন্তব্য করার পাশাপাশি সংবাদ প্রকাশের জের ধরে সংবাদকর্মীর পেশাগত কার্যক্রমে বাধা দেন এবং ভবিষ্যতে বড় ধরনের পরিণতি ভোগ করাসহ প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা জানান "চেয়ারম্যানের এমন আচরণে আমরা হতভম্ব হয়ে যাই। এ সময় দৈনিক দিনকাল পত্রিকার জেলা প্রতিনিধি ডি.এম. ফাইমুর রহমান এবং দৈনিক গণজাগরণ পত্রিকার জেলা প্রতিনিধি মোর্শেদ আলম মালেক পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে চেয়ারম্যান দেলোয়ার শেখ দ্রুত সহযোগীদের নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।"

ঘটনার পরপরই উপস্থিত সাংবাদিকরা বিষয়টি রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপমা রায়কে মুঠোফোনে অবহিত করেছেন।

এদিকে, একজন সংবাদকর্মীকে পেশাগত দায়িত্ব পালনের জেরে প্রকাশ্য দিবালোকে এভাবে হুমকি দেওয়ার ঘটনায় রাজবাড়ীতে কর্মরত প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। জেলার সাংবাদিক নেতারা অবিলম্বে সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং এই ঘটনার নিরপেক্ষ তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সাংবাদিক মহল মনে করে, গণমাধ্যমের স্বাধীনতা ও সত্য তথ্য প্রকাশের পরিবেশ বজায় রাখতে এ ধরনের ঘটনার সুষ্ঠু বিচার হওয়া অত্যন্ত জরুরি।

বিষয় : নজরবিডি সংবাদ রাজবাড়ী news, দাদশী ইউনিয়ন, চেয়ারম্যান দেলোয়ার শেখ, সাংবাদিককে হুমকি, অনিয়মের খবর, রাজবাড়ী সদর, সড়ক নির্মাণে অনিয়ম, সাংবাদিক বাবলু শেখ, রাজবাড়ীর খবর Rajbari news, Dadashi UP Chairman, Delwar Sheikh, Journalist threatened, Corruption report, Rajbari Sadar, Road construction corruption, Bablu Sheikh, Bangladesh media freedom

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

অনিয়মের খবর প্রকাশ করায় সাংবাদিককে ইউপি চেয়ারম্যানের হুমকি

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

রাজবাড়ী সদর উপজেলার ২ নং দাদশী ইউনিয়নে একটি সড়ক নির্মাণকাজে অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের জেরে এক সংবাদকর্মীকে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দেলোয়ার শেখের বিরুদ্ধে। এই ঘটনায় রাজবাড়ীর গণমাধ্যমকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দাদশী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কামালপুর গ্রামের স্কুল মাঠ ঈদগাহ থেকে জব্বারের বাড়ি পর্যন্ত ব্রিক ফ্ল্যাট সলিং সড়ক নির্মাণকাজে অনিয়ম ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ তোলেন এলাকাবাসী। সম্প্রতি এ বিষয়ে ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল জব্বারের একটি ভিডিও বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ হন ইউপি চেয়ারম্যান দেলোয়ার শেখ।

অভিযোগ অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার (১৮ জুন) সকাল আনুমানিক ১১টার দিকে পেশাগত দায়িত্ব পালন শেষে রাজবাড়ী জেলা পরিষদ কার্যালয়ের গাড়ি পার্কিং এলাকায় অবস্থান করছিলেন সংবাদকর্মী বাবলু শেখ। এ সময় কয়েকটি মোটরসাইকেলযোগে সেখানে দলবলসহ উপস্থিত হন দাদশী ইউপি চেয়ারম্যান মোঃ দেলোয়ার শেখ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংবাদকর্মীকে দেখেই উত্তেজিত হয়ে ওঠেন চেয়ারম্যান দেলোয়ার শেখ। তিনি অকথ্য ও আপত্তিকর মন্তব্য করার পাশাপাশি সংবাদ প্রকাশের জের ধরে সংবাদকর্মীর পেশাগত কার্যক্রমে বাধা দেন এবং ভবিষ্যতে বড় ধরনের পরিণতি ভোগ করাসহ প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা জানান "চেয়ারম্যানের এমন আচরণে আমরা হতভম্ব হয়ে যাই। এ সময় দৈনিক দিনকাল পত্রিকার জেলা প্রতিনিধি ডি.এম. ফাইমুর রহমান এবং দৈনিক গণজাগরণ পত্রিকার জেলা প্রতিনিধি মোর্শেদ আলম মালেক পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে চেয়ারম্যান দেলোয়ার শেখ দ্রুত সহযোগীদের নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।"

ঘটনার পরপরই উপস্থিত সাংবাদিকরা বিষয়টি রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপমা রায়কে মুঠোফোনে অবহিত করেছেন।

এদিকে, একজন সংবাদকর্মীকে পেশাগত দায়িত্ব পালনের জেরে প্রকাশ্য দিবালোকে এভাবে হুমকি দেওয়ার ঘটনায় রাজবাড়ীতে কর্মরত প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। জেলার সাংবাদিক নেতারা অবিলম্বে সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং এই ঘটনার নিরপেক্ষ তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সাংবাদিক মহল মনে করে, গণমাধ্যমের স্বাধীনতা ও সত্য তথ্য প্রকাশের পরিবেশ বজায় রাখতে এ ধরনের ঘটনার সুষ্ঠু বিচার হওয়া অত্যন্ত জরুরি।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত