নজর বিডি
প্রকাশ : শনিবার, ২০ জুন ২০২৬

সরকারি জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় সরকারি হালট (রাস্তা/জমি) দখল করে পাকা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। অভিযুক্ত আঃ রহিম উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ওই ওয়ার্ডের মো. হেলালের পুত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, আঃ রহিম ক্রয়সূত্রে তিনটি দাগে মোট ১১.৩২ শতক জমির মালিক হয়ে প্রতিবেশী আনোয়ারের নিকট ৫.৬৬ শতক জমি বিক্রি করেন। তবে সরেজমিনে দেখা গেছে, রহিম এবং আনোয়ার—উভয়েই নিজেদের সীমানার মধ্যে অবস্থিত সরকারি হালট দখল করে পাকা ভবন নির্মাণ করছেন।

অভিযুক্ত আঃ রহিমের বিরুদ্ধে এলাকায় অবৈধ হুন্ডি ব্যবসা এবং আড়িয়াল বিলের মাটি লুটেরও অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, বিগত স্বৈরাচারী সরকারের নেতাদের সাথে সখ্যতা গড়ে তুলে তিনি নিজের ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করতেন। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর বর্তমানে তাকে বিএনপি অফিসে যাতায়াত করতে দেখা যায়। এমনকি নিজেকে জামায়াতের লোক পরিচয় দিয়ে নিয়মিত স্থানীয় বিচার-শালিসেও অংশ নিচ্ছেন তিনি।

সরকারি জমি দখলের বিষয়ে জানতে চাওয়া হলে অভিযুক্ত আঃ রহিম বলেন, "আমার ভবনের সীমানায় সরকারি হালটের কিছু অংশ পড়েছে। তবে আনোয়ারের ভবনে কোনো সরকারি অংশ পড়েনি, তার ভবনটি নিজস্ব মালিকানা অংশেই নির্মাণ করা হচ্ছে।"

বিষয় : নজরবিডি সংবাদ শ্রীনগর, মুন্সিগঞ্জ, সরকারি জমি দখল, হালট দখল, অবৈধ ভবন নির্মাণ, বাড়ৈখালী, আড়িয়াল বিল, মুন্সিগঞ্জ নিউজ Shreenagar, Munshiganj, Government Land Grab, Illegal Construction, Baraikhali, Arial Beel, Munshiganj News

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

সরকারি জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় সরকারি হালট (রাস্তা/জমি) দখল করে পাকা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। অভিযুক্ত আঃ রহিম উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ওই ওয়ার্ডের মো. হেলালের পুত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, আঃ রহিম ক্রয়সূত্রে তিনটি দাগে মোট ১১.৩২ শতক জমির মালিক হয়ে প্রতিবেশী আনোয়ারের নিকট ৫.৬৬ শতক জমি বিক্রি করেন। তবে সরেজমিনে দেখা গেছে, রহিম এবং আনোয়ার—উভয়েই নিজেদের সীমানার মধ্যে অবস্থিত সরকারি হালট দখল করে পাকা ভবন নির্মাণ করছেন।

অভিযুক্ত আঃ রহিমের বিরুদ্ধে এলাকায় অবৈধ হুন্ডি ব্যবসা এবং আড়িয়াল বিলের মাটি লুটেরও অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, বিগত স্বৈরাচারী সরকারের নেতাদের সাথে সখ্যতা গড়ে তুলে তিনি নিজের ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করতেন। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর বর্তমানে তাকে বিএনপি অফিসে যাতায়াত করতে দেখা যায়। এমনকি নিজেকে জামায়াতের লোক পরিচয় দিয়ে নিয়মিত স্থানীয় বিচার-শালিসেও অংশ নিচ্ছেন তিনি।

সরকারি জমি দখলের বিষয়ে জানতে চাওয়া হলে অভিযুক্ত আঃ রহিম বলেন, "আমার ভবনের সীমানায় সরকারি হালটের কিছু অংশ পড়েছে। তবে আনোয়ারের ভবনে কোনো সরকারি অংশ পড়েনি, তার ভবনটি নিজস্ব মালিকানা অংশেই নির্মাণ করা হচ্ছে।"

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত