মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিয়ের দিনেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন দুবাই প্রবাসী এক যুবক। বিয়ের আনন্দের মাঝেই বর ও বরের বোনের আকস্মিক মৃত্যুতে দুই পরিবারসহ পুরো এলাকায় এখন শোকের ছায়া নেমে এসেছে।
নিহত বরের নাম জাফর মুন্সী। তিনি উপজেলার চাঁপ গ্রামের আবু তাহের মুন্সীর ছেলে। প্রায় দেড় মাস আগে পারিবারিকভাবে মুন্সীগঞ্জ সদর উপজেলার পানহাটা গ্রামের এক মেয়ের সাথে জাফরের বিয়ে রেজিস্ট্রি হয়েছিল। গতকাল শুক্রবার (১৯ জুন) আনুষ্ঠানিকভাবে কনের বাড়ি থেকে মেয়ে তুলে আনার দিন ধার্য ছিল। কিন্তু সেই বিয়ের দিনেই শেরওয়ানির বদলে কাফন পরিয়ে আজ শনিবার (২০ জুন) তাকে চিরবিদায় নিতে হচ্ছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বিয়ের শেষ মুহূর্তের কেনাকাটা করতে গত সোমবার (১৫ জুন) দুপুরে জাফর মোটরসাইকেলে করে তাঁর বোন খাদিজা, বড় ভাইয়ের স্ত্রী ফারজানা আক্তার ও ভাইয়ের ছোট্ট শিশুকে নিয়ে মুন্সীগঞ্জ সদরে যাচ্ছিলেন। পথে সদর উপজেলার মদিনাবাজার এলাকায় একটি অটোরিকশার সাথে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শিশুসহ আরোহী ৪ জনই গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে দ্রুত বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হলে গত মঙ্গলবার (১৬ জুন) রাত ১১টার দিকে ঢাকার শ্যামলীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাফরের বোন খাদিজা। অন্যদিকে, বর জাফর মুমূর্ষু অবস্থায় লাইফ সাপোর্টে থাকার পর গতকাল শুক্রবার রাত আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
নিহতের চাচাতো ভাই জামাল মুন্সী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "মোটরসাইকেল দুর্ঘটনায় শিশুটিসহ চারজনেরই পা ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। প্রথমে আমার বোন খাদিজা মারা যায়, আর গতকাল বিয়ের নির্ধারিত দিনেই ভাই জাফরও চলে গেল। আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ বুঝে পাওয়ার অপেক্ষায় আছি। গ্রামের বাড়িতে নিয়ে আজ শনিবারই তাকে দাফন করা হবে।"
পারিবারিক সূত্রে আরও জানা গেছে, জাফর দীর্ঘদিন দুবাই প্রবাসী ছিলেন। বছরখানেক আগে তিনি দেশে ফেরেন। বিয়ে সম্পন্ন করে আবারও দুবাই যাওয়ার সব প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। কিন্তু একটি সড়ক দুর্ঘটনা তাঁর সেই স্বপ্ন ও দুটি পরিবারের সব আনন্দ মুহূর্তেই বিষাদে রূপ দিল।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন