নজর বিডি
প্রকাশ : শনিবার, ২০ জুন ২০২৬

পূবাইলে বয়লার বিস্ফোরণে গ্রিন অয়েল কারখানায় আগুন

গাজীপুরের পূবাইলে একটি অটো গ্রিন অয়েল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার (২০ জুন) দুপুর ২টা ১০ মিনিটের দিকে গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪১ নম্বর ওয়ার্ডের কলেজ গেট (মাইজগাঁও) এলাকায় অবস্থিত ওই কারখানায় বয়লার বিস্ফোরণের মাধ্যমে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহীন আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুর ২টার দিকে কারখানার বয়লারটি হঠাৎ বিস্ফোরিত হলে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় কারখানার ভেতরে কর্মরত শ্রমিকদের মধ্যে চরম আতঙ্ক দেখা দেয় এবং তারা দ্রুত নিরাপদ স্থানে বেরিয়ে আসেন। কারখানা কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসে খবর দিলে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তাদের সম্মিলিত প্রচেষ্টায় বিকেল ৪টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, আগুনে কারখানার কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও নির্ধারণ করা যায়নি। তবে সৌভাগ্যবশত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে ২০১৬ সালের ২৩ জানুয়ারি 'স্মার্ট মেটাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ' নামে এই কারখানায় আরও একবার ভয়াবহ বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, যাতে ৬ জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়। সে সময় কারখানটিতে পুরোনো টায়ার প্রক্রিয়াজাত করে তেল তৈরি করা হতো। ওই দুর্ঘটনার পর কারখানার নাম পরিবর্তন করে 'অটো গ্রিন অয়েল কোম্পানি' রাখা হয়।

বিষয় : নজরবিডি সংবাদ গাজীপুর, পূবাইল, বয়লার বিস্ফোরণ, কারখানায় আগুন, গ্রিন অয়েল কোম্পানি, ফায়ার সার্ভিস, টঙ্গী ফায়ার সার্ভিস, গাজীপুর সংবাদ Gazipur, Pubail, Boiler Explosion, Factory Fire, Green Oil Company, Fire Service, Tongi Fire Service, Gazipur News

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

পূবাইলে বয়লার বিস্ফোরণে গ্রিন অয়েল কারখানায় আগুন

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

গাজীপুরের পূবাইলে একটি অটো গ্রিন অয়েল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার (২০ জুন) দুপুর ২টা ১০ মিনিটের দিকে গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪১ নম্বর ওয়ার্ডের কলেজ গেট (মাইজগাঁও) এলাকায় অবস্থিত ওই কারখানায় বয়লার বিস্ফোরণের মাধ্যমে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহীন আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুর ২টার দিকে কারখানার বয়লারটি হঠাৎ বিস্ফোরিত হলে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় কারখানার ভেতরে কর্মরত শ্রমিকদের মধ্যে চরম আতঙ্ক দেখা দেয় এবং তারা দ্রুত নিরাপদ স্থানে বেরিয়ে আসেন। কারখানা কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসে খবর দিলে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তাদের সম্মিলিত প্রচেষ্টায় বিকেল ৪টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, আগুনে কারখানার কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও নির্ধারণ করা যায়নি। তবে সৌভাগ্যবশত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে ২০১৬ সালের ২৩ জানুয়ারি 'স্মার্ট মেটাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ' নামে এই কারখানায় আরও একবার ভয়াবহ বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, যাতে ৬ জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়। সে সময় কারখানটিতে পুরোনো টায়ার প্রক্রিয়াজাত করে তেল তৈরি করা হতো। ওই দুর্ঘটনার পর কারখানার নাম পরিবর্তন করে 'অটো গ্রিন অয়েল কোম্পানি' রাখা হয়।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত