এক নারীকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করা এবং আদালতে নির্দেশনা থাকা সত্ত্বেও থানায় মামলা দায়েরে গড়িমসি করার অভিযোগে বরগুনার পাথরঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হককে প্রত্যাহার করা হয়েছে। তাঁকে বর্তমান কর্মস্থল থেকে সরিয়ে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
শনিবার (২০ জুন) বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) এফ এম ফয়সালের স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে প্রশাসনিক কারণ দেখিয়ে এই প্রত্যাহার আদেশ জারি করা হয়।
অনুসন্ধানে জানা যায়, পাথরঘাটা উপজেলার বাসিন্দা এক নারী আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও থানায় মামলা গ্রহণে বিলম্ব ও হয়রানির অভিযোগ তোলেন। তাঁর দাবি, আদালতের আদেশ নিয়ে থানায় যাওয়ার পর পুলিশি সহযোগিতার পরিবর্তে ওসির কক্ষে তাঁর সঙ্গে অত্যন্ত অসৌজন্যমূলক আচরণ করা হয়।
অভিযোগ অনুযায়ী, ওসি ওই নারীকে উদ্দেশ্য করে বলেন, “আপনি সেই মাল? ইবলিস যেন কোথাকার!” পরবর্তীতে ওসির এমন আপত্তিকর মন্তব্যের একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়। এই ঘটনা নিয়ে জেলা জুড়ে তীব্র সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হলে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত এই ব্যবস্থা নেওয়া হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বরগুনা জেলায় কর্মরত পুলিশ পরিদর্শক নিরস্ত্র (ওসি) মো. এনামুল হককে প্রশাসনিক কারণে তাঁর বর্তমান কর্মস্থল পাথরঘাটা থানা থেকে প্রত্যাহার পূর্বক পুলিশ সুপার কার্যালয়ে সংযুক্ত করা হলো।
এই বিষয়ে বরগুনা জেলার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা বলেন, পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হককে ইতিমধ্যে প্রত্যাহার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে বিভাগীয় তদন্ত চলছে। তদন্তের সত্যতা যাচাই করে পরবর্তী সময়ে তাঁর বিরুদ্ধে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন