নজর বিডি
প্রকাশ : রোববার, ২১ জুন ২০২৬

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশিসহ মোট ছয়জন নিহত হয়েছেন। 

রোববার (২১ জুন) সকালে দেশটির আল শাহানিয়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত পাঁচ বাংলাদেশিই সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের বাসিন্দা। তাঁরা হলেন— জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ। নিহত অপর ব্যক্তি একজন ভারতীয় নাগরিক।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে প্রবাসীরা একটি পিকআপ ভ্যানে করে তাঁদের কর্মস্থলে যাচ্ছিলেন। পথে আল শাহানিয়া এলাকায় পৌঁছালে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারান এবং পিকআপ ভ্যানটি মারাত্মক দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় ট্রাফিক পুলিশ ও উদ্ধারকারী কর্তৃপক্ষ মরদেহগুলো উদ্ধার করে কাতারের একটি হাসপাতালের মর্গে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করে জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের সাধারণ সম্পাদক আহমেদ মালেক জানান, কাতারে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও সমন্বয় রক্ষা করা হচ্ছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে মরদেহগুলো বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিষয়ে কানাইঘাট প্রেসক্লাবের সহ-সভাপতি তাওহীদুল ইসলাম জানান, কাতারে সড়ক দুর্ঘটনায় একই এলাকার পাঁচ প্রবাসীর মৃত্যুর খবর আসার পর পুরো কানাইঘাটে শোকের ছায়া নেমে এসেছে। 

স্বজনদের মাঝে চলছে মাতম। স্থানীয় প্রবাসী সংগঠন ও দূতাবাসের সহায়তায় মরদেহগুলো যত দ্রুত সম্ভব দেশে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে পরিবার ও স্বজনরা শেষবারের মতো তাঁদের দেখতে পারেন এবং ধর্মীয় রীতি অনুযায়ী দাফন সম্পন্ন করা যায়।

বিষয় : নজরবিডি সংবাদ কাতার সড়ক দুর্ঘটনা, কাতার প্রবাসী নিহত, কানাইঘাট সিলেট, আল শাহানিয়া কাতার, বাংলাদেশ দূতাবাস কাতার, প্রবাসী মৃত্যু, আন্তর্জাতিক সংবাদ, Qatar Road Accident, Qatar Expats Killed, Kanaighat Sylhet, Al Shahaniya Qatar, Bangladesh Embassy Qatar, Expat Death, International News

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশিসহ মোট ছয়জন নিহত হয়েছেন। 

রোববার (২১ জুন) সকালে দেশটির আল শাহানিয়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত পাঁচ বাংলাদেশিই সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের বাসিন্দা। তাঁরা হলেন— জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ। নিহত অপর ব্যক্তি একজন ভারতীয় নাগরিক।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে প্রবাসীরা একটি পিকআপ ভ্যানে করে তাঁদের কর্মস্থলে যাচ্ছিলেন। পথে আল শাহানিয়া এলাকায় পৌঁছালে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারান এবং পিকআপ ভ্যানটি মারাত্মক দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় ট্রাফিক পুলিশ ও উদ্ধারকারী কর্তৃপক্ষ মরদেহগুলো উদ্ধার করে কাতারের একটি হাসপাতালের মর্গে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করে জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের সাধারণ সম্পাদক আহমেদ মালেক জানান, কাতারে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও সমন্বয় রক্ষা করা হচ্ছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে মরদেহগুলো বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিষয়ে কানাইঘাট প্রেসক্লাবের সহ-সভাপতি তাওহীদুল ইসলাম জানান, কাতারে সড়ক দুর্ঘটনায় একই এলাকার পাঁচ প্রবাসীর মৃত্যুর খবর আসার পর পুরো কানাইঘাটে শোকের ছায়া নেমে এসেছে। 

স্বজনদের মাঝে চলছে মাতম। স্থানীয় প্রবাসী সংগঠন ও দূতাবাসের সহায়তায় মরদেহগুলো যত দ্রুত সম্ভব দেশে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে পরিবার ও স্বজনরা শেষবারের মতো তাঁদের দেখতে পারেন এবং ধর্মীয় রীতি অনুযায়ী দাফন সম্পন্ন করা যায়।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত