নজর বিডি
প্রকাশ : রোববার, ২১ জুন ২০২৬

মাদক সেবনের ভিডিও ভাইরাল: বিএনপি নেতাকে অব্যাহতি, কমিটি বিলুপ্ত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইয়াবা সেবনের ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুল ইসলামকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে ওই ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে উপজেলা বিএনপি।

শনিবার (২০ জুন) রাতে আক্কেলপুর উপজেলা বিএনপির এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি সাইদুল ইসলামের মাদক সেবনের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি দলের নজরে এলে আক্কেলপুর উপজেলা বিএনপি তাঁকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয় এবং ঘটনার সত্যতা যাচাইয়ে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে।

শনিবার রাতে তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার পর, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা পাওয়ায় এবং দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে তাঁকে সভাপতির পদ থেকে অব্যাহতিসহ ইউনিয়ন কমিটি ভেঙে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুজ্জামান কমল বিষয়টি নিশ্চিত করে বলেন:

"দলীয় তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে সাংগঠনিক ব্যবস্থা হিসেবে সাইদুল ইসলামকে গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতির পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ থেকে তাঁর সঙ্গে দলীয় কোনো কর্মকাণ্ডে কেউ জড়িত হলে সেটি তাঁর ব্যক্তিগত দায় হিসেবে গণ্য হবে।"

এদিকে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ ও শাস্তির বিষয়ে সাইদুল ইসলাম দাবি করেছেন, ভিডিওটি প্রচারের বিষয়টি সম্পূর্ণ পরিকল্পিত ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি আরও বলেন, "তদন্ত কমিটির কাছে আমার পক্ষে অনেকেই কথা বলেছেন। আমি সভাপতির পদ থেকে অব্যাহতি পাওয়ার বিষয়টি শুনলেও, পুরো ইউনিয়ন কমিটি বিলুপ্তির বিষয়ে এখনও বিস্তারিত অবগত নই।"

বিষয় : নজরবিডি সংবাদ জয়পুরহাট, আক্কেলপুর, বিএনপি নেতা অব্যাহতি, কমিটি বিলুপ্ত, সাইদুল ইসলাম, মাদক সেবনের ভিডিও ভাইরাল, ইয়াবা সেবন, রাজনৈতিক সংবাদ, Joypurhat, Akkelpur, BNP Leader Suspended, Committee Dissolved, Saidul Islam, Drug Video Viral, Yaba Consumption, Political News

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

মাদক সেবনের ভিডিও ভাইরাল: বিএনপি নেতাকে অব্যাহতি, কমিটি বিলুপ্ত

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইয়াবা সেবনের ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুল ইসলামকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে ওই ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে উপজেলা বিএনপি।

শনিবার (২০ জুন) রাতে আক্কেলপুর উপজেলা বিএনপির এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি সাইদুল ইসলামের মাদক সেবনের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি দলের নজরে এলে আক্কেলপুর উপজেলা বিএনপি তাঁকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয় এবং ঘটনার সত্যতা যাচাইয়ে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে।

শনিবার রাতে তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার পর, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা পাওয়ায় এবং দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে তাঁকে সভাপতির পদ থেকে অব্যাহতিসহ ইউনিয়ন কমিটি ভেঙে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুজ্জামান কমল বিষয়টি নিশ্চিত করে বলেন:

"দলীয় তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে সাংগঠনিক ব্যবস্থা হিসেবে সাইদুল ইসলামকে গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতির পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ থেকে তাঁর সঙ্গে দলীয় কোনো কর্মকাণ্ডে কেউ জড়িত হলে সেটি তাঁর ব্যক্তিগত দায় হিসেবে গণ্য হবে।"

এদিকে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ ও শাস্তির বিষয়ে সাইদুল ইসলাম দাবি করেছেন, ভিডিওটি প্রচারের বিষয়টি সম্পূর্ণ পরিকল্পিত ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি আরও বলেন, "তদন্ত কমিটির কাছে আমার পক্ষে অনেকেই কথা বলেছেন। আমি সভাপতির পদ থেকে অব্যাহতি পাওয়ার বিষয়টি শুনলেও, পুরো ইউনিয়ন কমিটি বিলুপ্তির বিষয়ে এখনও বিস্তারিত অবগত নই।"

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত