নজর বিডি
প্রকাশ : সোমবার, ২২ জুন ২০২৬

ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে তাহিরপুরে এমপি কামরুলের বৃক্ষরোপণ

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বনায়ন নিশ্চিত করার লক্ষ্যে সুনামগঞ্জের তাহিরপুরে এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়।

গত শনিবার (২০ জুন ২০২৬) তাহিরপুর উপজেলার ঐতিহ্যবাহী বাণিজ্য কেন্দ্র বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে দুটি গাছের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

উদ্বোধনকালে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন:

“গাছ আমাদের পরম বন্ধু। পরিবেশের বিপর্যয় রোধে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশজুড়ে সবুজায়নের যে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, তা সফল করতে আমাদের সবাইকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতে হবে।”

তিনি এ সময় উপস্থিত সকল স্তরের জনগণকে নিজ নিজ এলাকায় এবং বাড়ির আঙিনায় বেশি করে ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানোর আহ্বান জানান। এই কর্মসূচির মাধ্যমে উপজেলার সংশ্লিষ্ট এলাকায় পরিবেশ উন্নয়নের বার্তা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

বৃক্ষরোপণ শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও আত্মার শান্তি কামনা করা হয়। একই সাথে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিক। উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া। সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী। যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল। বাদাঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন। বালিজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি সাখাওয়াত হোসেন।

এছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ক্রীড়া সংগঠক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ কর্মসূচিতে অংশ নেন।

বিষয় : নজরবিডি সংবাদ ডা. জুবাইদা রহমান, জন্মদিন, বৃক্ষরোপণ কর্মসূচি, কামরুজ্জামান কামরুল এমপি, তারেক রহমান, তাহিরপুর, সুনামগঞ্জ, বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়, পরিবেশ সচেতনতা Dr. Zubaida Rahman, Birthday, Tree Plantation, Kamruzzaman Kamrul MP, Tarique Rahman, Tahirpur, Sunamganj, Badaghat Public High School, Environment Campaign

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে তাহিরপুরে এমপি কামরুলের বৃক্ষরোপণ

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বনায়ন নিশ্চিত করার লক্ষ্যে সুনামগঞ্জের তাহিরপুরে এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়।

গত শনিবার (২০ জুন ২০২৬) তাহিরপুর উপজেলার ঐতিহ্যবাহী বাণিজ্য কেন্দ্র বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে দুটি গাছের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

উদ্বোধনকালে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন:

“গাছ আমাদের পরম বন্ধু। পরিবেশের বিপর্যয় রোধে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশজুড়ে সবুজায়নের যে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, তা সফল করতে আমাদের সবাইকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতে হবে।”

তিনি এ সময় উপস্থিত সকল স্তরের জনগণকে নিজ নিজ এলাকায় এবং বাড়ির আঙিনায় বেশি করে ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানোর আহ্বান জানান। এই কর্মসূচির মাধ্যমে উপজেলার সংশ্লিষ্ট এলাকায় পরিবেশ উন্নয়নের বার্তা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

বৃক্ষরোপণ শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও আত্মার শান্তি কামনা করা হয়। একই সাথে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিক। উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া। সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী। যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল। বাদাঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন। বালিজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি সাখাওয়াত হোসেন।

এছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ক্রীড়া সংগঠক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ কর্মসূচিতে অংশ নেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত