নজর বিডি
প্রকাশ : সোমবার, ২২ জুন ২০২৬

অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা, ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ: শিক্ষামন্ত্রী

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। একই সাথে আগামী তিন মাসের মধ্যে দেশে ৫০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

সোমবার (২২ জুন) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) 'বিশ্ববিদ্যালয় দিবস' উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব গুরুত্বপূর্ণ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘এবারের এইচএসসি পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসহ মোট ১১টি বোর্ডে যেসব বিষয়ে পাঠ্যক্রম ও বিষয়বস্তু অভিন্ন, সেসব বিষয়েও একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে।’

আগামী তিন মাসের মধ্যে ৫০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ দিতে পারব বলে আশা করছি।

মাদরাসা শিক্ষকদের মে ও জুন মাসের বেতন যথাসময়ে না পাওয়ার উদ্ভূত পরিস্থিতিতে দুঃখ প্রকাশ করেন মন্ত্রী।

বক্তব্যে দেশের বর্তমান নেতৃত্বের প্রশংসা করে শিক্ষামন্ত্রী বলেন, "আমরা ভাগ্যবান, তারেক রহমানের মতো একজন প্রধানমন্ত্রী পেয়েছি। আমার এই বয়সে বিশ্বপরিমণ্ডলে তারেক রহমানের মতো কোনো প্রধানমন্ত্রী দেখেছি বলে মনে হয় না।"

এর আগে শিক্ষামন্ত্রী কেক কেটে, পায়রা উড়িয়ে এবং একটি বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে নোবিপ্রবি দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে অসাধারণ অবদানের জন্য ৫১ জন শিক্ষক ও শিক্ষার্থীর হাতে পুরস্কার ও বিশেষ অ্যাওয়ার্ড তুলে দেন তিনি।

অনুষ্ঠানের শেষ পর্বে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ মো. শাহজাহান, নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মো. ফখরুল ইসলাম এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

এছাড়াও নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী, জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন।

বিষয় : নজরবিডি সংবাদ এইচএসসি পরীক্ষা ২০২৬, অভিন্ন প্রশ্নপত্র, শিক্ষক নিয়োগ, শিক্ষামন্ত্রী, আ ন ম এহসানুল হক মিলন, নোবিপ্রবি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তারেক রহমান, বেগম খালেদা জিয়া, শিক্ষা সংবাদ HSC Exam 2026, Same Question Paper, Primary Teacher Recruitment, Education Minister, ANM Ehsanul Haque Milan, NSTU, Noakhali Science and Technology University, Tarique Rahman, Begum Khaleda Zia, Education News Bangladesh

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা, ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ: শিক্ষামন্ত্রী

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। একই সাথে আগামী তিন মাসের মধ্যে দেশে ৫০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

সোমবার (২২ জুন) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) 'বিশ্ববিদ্যালয় দিবস' উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব গুরুত্বপূর্ণ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘এবারের এইচএসসি পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসহ মোট ১১টি বোর্ডে যেসব বিষয়ে পাঠ্যক্রম ও বিষয়বস্তু অভিন্ন, সেসব বিষয়েও একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে।’

আগামী তিন মাসের মধ্যে ৫০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ দিতে পারব বলে আশা করছি।

মাদরাসা শিক্ষকদের মে ও জুন মাসের বেতন যথাসময়ে না পাওয়ার উদ্ভূত পরিস্থিতিতে দুঃখ প্রকাশ করেন মন্ত্রী।

বক্তব্যে দেশের বর্তমান নেতৃত্বের প্রশংসা করে শিক্ষামন্ত্রী বলেন, "আমরা ভাগ্যবান, তারেক রহমানের মতো একজন প্রধানমন্ত্রী পেয়েছি। আমার এই বয়সে বিশ্বপরিমণ্ডলে তারেক রহমানের মতো কোনো প্রধানমন্ত্রী দেখেছি বলে মনে হয় না।"

এর আগে শিক্ষামন্ত্রী কেক কেটে, পায়রা উড়িয়ে এবং একটি বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে নোবিপ্রবি দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে অসাধারণ অবদানের জন্য ৫১ জন শিক্ষক ও শিক্ষার্থীর হাতে পুরস্কার ও বিশেষ অ্যাওয়ার্ড তুলে দেন তিনি।

অনুষ্ঠানের শেষ পর্বে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ মো. শাহজাহান, নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মো. ফখরুল ইসলাম এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

এছাড়াও নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী, জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত