ফরিদপুর শহরের আলীপুর মহল্লায় সাড়ে তিন বছর বয়সী এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে ১৫ বছর বয়সী এক কিশোরকে আটক করেছে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ।
সোমবার (২২ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে শহরের আলীপুর মহল্লা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটির বাবা আলীপুর রেললাইন এলাকায় একটি চায়ের দোকান পরিচালনা করেন। গতকাল বিকেলে শিশুটি বাবার দোকান থেকে বাড়িতে ফেরার পথে ওই কিশোর তাকে ফুসলিয়ে ডেকে তাদের ঘরে নিয়ে যায়। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে শিশুটিকে ঘরের ভেতরে ধর্ষণ করা হয়।
একপর্যায়ে শিশুটির চিৎকার শুনে আশপাশের প্রতিবেশীরা এগিয়ে আসেন এবং ঘরের দরজা ধাক্কা দিয়ে খুলে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে শিশুটি হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছে।
ঘটনার পরপরই অভিযুক্ত কিশোর পালিয়ে গেলেও পুলিশি তৎপরতায় বিকেল সাড়ে ৪টার দিকে ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ তাকে শহরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকা থেকে আটক করতে সক্ষম হয়।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান জানান, ঘটনার খবর পেয়ে তিনি নিজেই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে গিয়ে শিশুটির খোঁজখবর নিয়েছেন এবং তার বাবা-মায়ের সাথে কথা বলেছেন।
তিনি আরও জানান, অভিযুক্ত কিশোরকে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় ধর্ষণের শিকার শিশুটির মা বাদী হয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন