নজর বিডি
প্রকাশ : মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

শ্রীনগরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জের শ্রীনগরের ঐতিহ্যবাহী হাঁসাড়া জনকল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত বছরের সবচেয়ে জমকালো এবং আকর্ষণীয় আন্তঃ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মাঠ কাঁপাতে এবং ট্রফি ছিনিয়ে নিতে ফাইনালে মুখোমুখি হয়েছিল অঞ্চলের সেরা দুই শক্তিধর দল—কচিকাঁচার যুবসংঘ ক্লাব ও শ্রীনগর বন্ধু মহল ক্লাব। 

একদিকে ক্ষিপ্রতা আর তারুণ্যের প্রতীক, অন্যদিকে অভিজ্ঞ আর কৌশলী ফুটবলারদের এই লড়াইকে কেন্দ্র করে দর্শকদের মাঝে ছিল ব্যাপক উদ্দীপনা।

খেলা শুরুর মাত্র ৫ মিনিটের মাথায় গোল করে বসেন শ্রীনগর বন্ধু মহল ক্লাবের ফুটবলাররা। এতে ১-০ গোলে পিছিয়ে পড়ে কচিকাঁচা যুবসংঘ ক্লাব। পিছিয়ে পড়েও গোল পরিশোধে মরিয়া হয়ে লড়তে থাকে কচিকাঁচা যুবসংঘ। অবশেষে খেলার শেষ মুহূর্তে অতিরিক্ত সময়ে (ইনজুরি টাইম) একটি দারুণ গোলের মাধ্যমে সমতা ফিরিয়ে আনে তারা। ফলে মূল খেলার নির্ধারিত সময় ১-১ গোলে সমতায় শেষ হয়।

পরবর্তীতে খেলার ফলাফল নির্ধারণে ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। পেনাল্টি শুটআউটে নাটকীয় লড়াই শেষে কচিকাঁচা যুবসংঘ ক্লাব ৫-৪ গোলের ব্যবধানে শ্রীনগর বন্ধু মহল ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য (এমপি) শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাফিজুল ইসলাম খান, হাঁসাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মো. আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক মামুন, সাংগঠনিক সম্পাদক মোহন মোড়ল, বীরতারা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. স্বাধীন মোল্লা, হাঁসাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান খান, হাঁসাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি আবু বক্কর সিদ্দিক ও সিনিয়র সহ-সভাপতি শেখ বাবুল প্রমুখ।

খেলা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। স্থানীয় ফুটবলপ্রেমী হাজারো দর্শক মাঠের চারপাশে উপস্থিত থেকে এই আকর্ষণীয় ফাইনাল ম্যাচটি উপভোগ করেন।

বিষয় : নজরবিডি সংবাদ মুন্সীগঞ্জ, শ্রীনগর, হাঁসাড়া, ফুটবল টুর্নামেন্ট, ফাইনাল খেলা, শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, মুন্সিগঞ্জ নিউজ, স্থানীয় খেলাধুলা Munshiganj, Sreenagar, Hasara, Football Tournament, Final Match, Sheikh Mohammad Abdullah, Munshiganj News, Local Sports

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

শ্রীনগরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

মুন্সীগঞ্জের শ্রীনগরের ঐতিহ্যবাহী হাঁসাড়া জনকল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত বছরের সবচেয়ে জমকালো এবং আকর্ষণীয় আন্তঃ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মাঠ কাঁপাতে এবং ট্রফি ছিনিয়ে নিতে ফাইনালে মুখোমুখি হয়েছিল অঞ্চলের সেরা দুই শক্তিধর দল—কচিকাঁচার যুবসংঘ ক্লাব ও শ্রীনগর বন্ধু মহল ক্লাব। 

একদিকে ক্ষিপ্রতা আর তারুণ্যের প্রতীক, অন্যদিকে অভিজ্ঞ আর কৌশলী ফুটবলারদের এই লড়াইকে কেন্দ্র করে দর্শকদের মাঝে ছিল ব্যাপক উদ্দীপনা।

খেলা শুরুর মাত্র ৫ মিনিটের মাথায় গোল করে বসেন শ্রীনগর বন্ধু মহল ক্লাবের ফুটবলাররা। এতে ১-০ গোলে পিছিয়ে পড়ে কচিকাঁচা যুবসংঘ ক্লাব। পিছিয়ে পড়েও গোল পরিশোধে মরিয়া হয়ে লড়তে থাকে কচিকাঁচা যুবসংঘ। অবশেষে খেলার শেষ মুহূর্তে অতিরিক্ত সময়ে (ইনজুরি টাইম) একটি দারুণ গোলের মাধ্যমে সমতা ফিরিয়ে আনে তারা। ফলে মূল খেলার নির্ধারিত সময় ১-১ গোলে সমতায় শেষ হয়।

পরবর্তীতে খেলার ফলাফল নির্ধারণে ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। পেনাল্টি শুটআউটে নাটকীয় লড়াই শেষে কচিকাঁচা যুবসংঘ ক্লাব ৫-৪ গোলের ব্যবধানে শ্রীনগর বন্ধু মহল ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য (এমপি) শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাফিজুল ইসলাম খান, হাঁসাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মো. আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক মামুন, সাংগঠনিক সম্পাদক মোহন মোড়ল, বীরতারা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. স্বাধীন মোল্লা, হাঁসাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান খান, হাঁসাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি আবু বক্কর সিদ্দিক ও সিনিয়র সহ-সভাপতি শেখ বাবুল প্রমুখ।

খেলা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। স্থানীয় ফুটবলপ্রেমী হাজারো দর্শক মাঠের চারপাশে উপস্থিত থেকে এই আকর্ষণীয় ফাইনাল ম্যাচটি উপভোগ করেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত