কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিয়ে করা বাংলাদেশি স্ত্রীর বিরুদ্ধে বিপুল পরিমাণ অর্থ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র আত্মসাৎ করে নিখোঁজ হওয়ার অভিযোগ তুলেছেন এক চীনা নাগরিক।
গতকাল সোমবার (২২ জুন) রাতে ওই চীনা নাগরিক ফুলবাড়ী থানায় অভিযোগ নিয়ে গেলেও ঘটনাস্থল ঢাকার সাভার হওয়ায় তাকে সেখানকার থানায় যোগাযোগের পরামর্শ দিয়েছে পুলিশ।
ভুক্তভোগী ওই চীনা নাগরিকের নাম আন হংওয়েই। তিনি অভিযোগ করে বলেন, “আমার স্ত্রী মোর্শেদা প্রতারণার মাধ্যমে ২৪ লাখ টাকা সমমূল্যের মার্কিন ডলার এবং আমার বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিগত কাগজপত্র নিয়ে নিখোঁজ হয়েছেন। তাই আমি থানায় এসেছি। পুলিশ আমাকে ঢাকার সাভার থানায় অভিযোগ করার পরামর্শ দিয়েছে।”
এ বিষয়ে মোর্শেদা বেগমের মা শাহানা বেগম জানান, বিয়ের কয়েকদিন পরেই তার মেয়ে ও জামাতা একসঙ্গে ঢাকায় চাকরিতে চলে যান। এরপর তারা আর বাড়িতে ফিরে আসেননি। তবে তিনি এই চুরির ঘটনার কথা শুনেছেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান নাঈম জানান, চীনা নাগরিক থানায় এসেছিলেন। তবে চুরির ঘটনাটি প্রাথমিকভাবে ঢাকার সাভারে ঘটেছে বলে জানা গেছে। তাই তাকে সাভার থানায় যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে। ওসির মতে, ভাষাগত সমস্যার কারণে তার বক্তব্য পুরোপুরি বোঝা না গেলেও ইশারার মাধ্যমে তিনি অভিযোগের বিষয়টি পুলিশকে বুঝিয়েছেন।
উল্লেখ্য, ফুলবাড়ী উপজেলার ধর্মপুর এলাকার বাসিন্দা মোর্শেদা খাতুন ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করার সময় আন হংওয়েইয়ের সঙ্গে পরিচিত হন। পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং গত ২০ এপ্রিল পারিবারিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন