রাঙ্গামাটির লংগদুতে ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতা মাওলানা আব্দুল মান্নানের ওপর যুবদল নেতার নৃশংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক।
আজ ২৪ জুন (বুধবার) এক বিবৃতিতে তিনি এই প্রতিবাদ জানান।
বিবৃতিতে শাহ ইফতেখার তারিক বলেন, "লংগদু উপজেলার ৩ নং গুলশাখালি ইউনিয়ন যুবদলের সেক্রেটারি আবুল কালাম আজাদ কর্তৃক ইসলামী আন্দোলনের রাঙ্গামাটি জেলা জয়েন্ট সেক্রেটারি ও লংগদু উপজেলার সাবেক সভাপতি মাওলানা আব্দুল মান্নানকে নৃশংসভাবে কুপিয়ে আহত করার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক। বিএনপি নেতা-কর্মীদের দখলবাজি, সহিংসতার রাজনীতি ও সন্ত্রাসের বিস্তার রোধ করতে না পারলে দলটিকেও শীঘ্রই আওয়ামী লীগের মতো পতনের মুখ দেখতে হবে।"
ঘটনার বিবরণ দিয়ে তিনি জানান, আজ সকালে মাওলানা আব্দুল মান্নান পরিচালিত 'দারুল মারকাজ মদিনাতুল উলুম মাদ্রাসা'র জমি দখলের উদ্দেশ্যে কোনো আলোচনা ছাড়াই বেড়া দেওয়া শুরু করে সন্ত্রাসী আবুল কালাম আজাদ। মাওলানা আব্দুল মান্নান এর প্রতিবাদ করলে তাকে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া করা হয়। পরবর্তীতে বিষয়টি মীমাংসা করতে গেলে আবুল কালাম আজাদ ও তার ছেলে পারভেজ দেশীয় অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে মাওলানা আব্দুল মান্নানের মাথায় কোপ দেয় এবং তার ভাইকেও গুরুতর আহত করে। আহতরা বর্তমানে উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ইসলামী আন্দোলনের এই কেন্দ্রীয় নেতা আরও বলেন, "বিষয়টি ইতোমধ্যে স্থানীয় প্রশাসন ও বিএনপি নেতৃবৃন্দকে জানানো হয়েছে। আমরা আশা করি, প্রশাসন আইনী ব্যবস্থা এবং বিএনপি উক্ত নেতার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে। আমরা তাদের ভূমিকা পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব, ইনশাআল্লাহ।"
বিষয় : নজরবিডি সংবাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ, শাহ ইফতেখার তারিক, মাওলানা আব্দুল মান্নান, রাঙ্গামাটি, লংগদু, গুলশাখালি, যুবদল নেতা, সন্ত্রাসী হামলা, জমি দখল, মাদ্রাসা, রাজনৈতিক সহিংসতা Islami Andolan Bangladesh, Shah Iftekhar Tariq, Maulana Abdul Mannan, Rangamati, Longadu, Gulshakhali, Youth Dal Leader, Terrorist Attack, Land Grabbing, Madrasah, Political Violence

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬
রাঙ্গামাটির লংগদুতে ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতা মাওলানা আব্দুল মান্নানের ওপর যুবদল নেতার নৃশংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক।
আজ ২৪ জুন (বুধবার) এক বিবৃতিতে তিনি এই প্রতিবাদ জানান।
বিবৃতিতে শাহ ইফতেখার তারিক বলেন, "লংগদু উপজেলার ৩ নং গুলশাখালি ইউনিয়ন যুবদলের সেক্রেটারি আবুল কালাম আজাদ কর্তৃক ইসলামী আন্দোলনের রাঙ্গামাটি জেলা জয়েন্ট সেক্রেটারি ও লংগদু উপজেলার সাবেক সভাপতি মাওলানা আব্দুল মান্নানকে নৃশংসভাবে কুপিয়ে আহত করার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক। বিএনপি নেতা-কর্মীদের দখলবাজি, সহিংসতার রাজনীতি ও সন্ত্রাসের বিস্তার রোধ করতে না পারলে দলটিকেও শীঘ্রই আওয়ামী লীগের মতো পতনের মুখ দেখতে হবে।"
ঘটনার বিবরণ দিয়ে তিনি জানান, আজ সকালে মাওলানা আব্দুল মান্নান পরিচালিত 'দারুল মারকাজ মদিনাতুল উলুম মাদ্রাসা'র জমি দখলের উদ্দেশ্যে কোনো আলোচনা ছাড়াই বেড়া দেওয়া শুরু করে সন্ত্রাসী আবুল কালাম আজাদ। মাওলানা আব্দুল মান্নান এর প্রতিবাদ করলে তাকে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া করা হয়। পরবর্তীতে বিষয়টি মীমাংসা করতে গেলে আবুল কালাম আজাদ ও তার ছেলে পারভেজ দেশীয় অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে মাওলানা আব্দুল মান্নানের মাথায় কোপ দেয় এবং তার ভাইকেও গুরুতর আহত করে। আহতরা বর্তমানে উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ইসলামী আন্দোলনের এই কেন্দ্রীয় নেতা আরও বলেন, "বিষয়টি ইতোমধ্যে স্থানীয় প্রশাসন ও বিএনপি নেতৃবৃন্দকে জানানো হয়েছে। আমরা আশা করি, প্রশাসন আইনী ব্যবস্থা এবং বিএনপি উক্ত নেতার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে। আমরা তাদের ভূমিকা পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব, ইনশাআল্লাহ।"

আপনার মতামত লিখুন