নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

আদালতের বারান্দায় মারামারি: বাদী-বিবাদীসহ ৪ জনের কারাদণ্ড

যশোর আদালতের বারান্দায় মারামারির ঘটনায় বাদী-বিবাদীসহ চারজনকে ৭ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। 

বুধবার (২৪ জুন) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল এই আদেশ দেন।

সাজাপ্রাপ্তরা হলেন—মামলার বাদী জাকারিয়া এবং বিবাদী পক্ষের নিজাম শেখ, মিজানুর রহমান ও ইরান গাজী।

আদালত সূত্রে জানা যায়, বুধবার মনিরামপুরের কুলিপাশা গ্রামের জাকারিয়া সিআর-১০১/২৪ মামলার বাদী হিসেবে আদালতে উপস্থিত হন। একই মামলায় বিবাদী হিসেবে উপস্থিত ছিলেন অপর তিনজন। মামলার চার্জ শুনানি শেষে আদালতের বারান্দায় বের হওয়ার পর বাদী ও বিবাদীদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তারা একে অপরের ওপর চড়াও হয়ে মারামারিতে লিপ্ত হন।

বিষয়টি আদালতের বিচারকের নজরে এলে তিনি তাৎক্ষণিকভাবে তাদের আটক করার নির্দেশ দেন এবং কোতোয়ালি থানা পুলিশকে খবর দেন। পুলিশ তাদের ১৫১ ধারায় আটক করে তদন্ত শেষে আদালতে প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদন পর্যালোচনা করে বিচারক চারজনকেই ৭ দিনের সশ্রম কারাদণ্ড দিয়ে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মোজাফফর হোসেন এই দণ্ডাদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিষয় : নজরবিডি সংবাদ যশোর আদালত, মারামারি, কারাদণ্ড, অপরাধ সংবাদ, আইন-শৃঙ্খলা, আদালত অবমাননা, সিআর মামলা, বাংলাদেশ Jashore Court, Fight, Imprisonment, Crime news, Law and order, Contempt of court, CR Case, Bangladesh

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

আদালতের বারান্দায় মারামারি: বাদী-বিবাদীসহ ৪ জনের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

যশোর আদালতের বারান্দায় মারামারির ঘটনায় বাদী-বিবাদীসহ চারজনকে ৭ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। 

বুধবার (২৪ জুন) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল এই আদেশ দেন।

সাজাপ্রাপ্তরা হলেন—মামলার বাদী জাকারিয়া এবং বিবাদী পক্ষের নিজাম শেখ, মিজানুর রহমান ও ইরান গাজী।

আদালত সূত্রে জানা যায়, বুধবার মনিরামপুরের কুলিপাশা গ্রামের জাকারিয়া সিআর-১০১/২৪ মামলার বাদী হিসেবে আদালতে উপস্থিত হন। একই মামলায় বিবাদী হিসেবে উপস্থিত ছিলেন অপর তিনজন। মামলার চার্জ শুনানি শেষে আদালতের বারান্দায় বের হওয়ার পর বাদী ও বিবাদীদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তারা একে অপরের ওপর চড়াও হয়ে মারামারিতে লিপ্ত হন।

বিষয়টি আদালতের বিচারকের নজরে এলে তিনি তাৎক্ষণিকভাবে তাদের আটক করার নির্দেশ দেন এবং কোতোয়ালি থানা পুলিশকে খবর দেন। পুলিশ তাদের ১৫১ ধারায় আটক করে তদন্ত শেষে আদালতে প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদন পর্যালোচনা করে বিচারক চারজনকেই ৭ দিনের সশ্রম কারাদণ্ড দিয়ে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মোজাফফর হোসেন এই দণ্ডাদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত