ময়মনসিংহের ভালুকায় পোল্ট্রি খামারের টিনের চাল থেকে পড়ে জাকির হোসেন (৩২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ভরাডোবা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।
বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলার পুরুরা গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত জাকির হোসেন ওই গ্রামের আবু সাইদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, জাকির হোসেন একটি পোল্ট্রি খামারের টিনের চালে উঠে ফ্যান মেরামতের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মামা আশফাক আল মামুন জানান, ফ্যান মেরামতের উদ্দেশ্যে চালে ওঠার পর পড়ে গিয়ে তার কান দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন