নজর বিডি
আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

মাইকে ঘোষণা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা, সড়কে মিলল হাত-পা বাঁধা মরদেহ

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে শাহাদাত (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহাদাত শ্যামসিদ্ধি এলাকার শামসুল শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে রাতে স্থানীয় একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে শাহাদাতকে আটক করা হয়। এরপর তাকে ব্যাপক মারধর করা হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ভোররাতে মত্তগ্রাম সড়কের ওপর ওই যুবকের হাত-পা বাঁধা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিয়া বলেন,

"নিজ এলাকায় চুরি করতে গেলে এলাকার লোকজন শাহাদাতকে দেখে ফেলে এবং আটকে মারধর করে। পরে সকালে তার হাত-পা বাধা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।"

শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত জানান, নিহত শাহাদাতের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে।

বিষয় : নজরবিডি সংবাদ গণপিটুনি, শ্রীনগর, মুন্সীগঞ্জ, চোর সন্দেহে হত্যা, মরদেহ উদ্ধার, পুলিশ তদন্ত Mob Lynching, Sreenagar, Munshiganj, Beaten to Death, Body Recovered, Police Investigation

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

মাইকে ঘোষণা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা, সড়কে মিলল হাত-পা বাঁধা মরদেহ

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে শাহাদাত (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহাদাত শ্যামসিদ্ধি এলাকার শামসুল শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে রাতে স্থানীয় একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে শাহাদাতকে আটক করা হয়। এরপর তাকে ব্যাপক মারধর করা হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ভোররাতে মত্তগ্রাম সড়কের ওপর ওই যুবকের হাত-পা বাঁধা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিয়া বলেন,

"নিজ এলাকায় চুরি করতে গেলে এলাকার লোকজন শাহাদাতকে দেখে ফেলে এবং আটকে মারধর করে। পরে সকালে তার হাত-পা বাধা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।"

শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত জানান, নিহত শাহাদাতের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত