নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

জীবনটা নিজের মতো করে নিতে হয় : মিমি

জীবনটা নিজের মতো করে নিতে হয় : মিমি

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন অনেক আগেই। রূপালি পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব এই তারকা। 

নিয়মিতই নিজের যাপিত জীবনের নানা মুহূর্ত ফ্রেমবন্দি করে শেয়ার করেন ভক্ত-অনুরাগীদের সঙ্গে। এবারও তার ব্যতিক্রম হলো না।

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ফল বাগানের একগুচ্ছ মিষ্টি ছবি শেয়ার করে নেটিজেনদের নজর কেড়েছেন এই অভিনেত্রী। ছবিগুলোতে তাকে সম্পূর্ণ ক্যাজুয়াল ও মেকআপহীন লুকে দেখা গেছে, যা মিমির সৌন্দর্যকে আরও স্বাভাবিক ও স্বাচ্ছ্যন্দ্যময় করে তুলেছে।

ছবিগুলোর সঙ্গে ক্যাপশনে অভিনেত্রী নিজের জীবনের একটি উপলব্ধি প্রকাশ করে লিখেছেন:

"জীবনটা নিজের মতো করে নিতে হয়, শিখেছি এটা, সত্যি বলছি। কে কী করল, কে কী বলল তা না ভেবে, যেমনই হোক নিজের মতো করে আনন্দে চললে সব ভালো হতে বাধ্য। কারণ জীবন তো একটাই।"

শেয়ার করা ছবিতে দেখা যায়, সবুজ গাছগাছালিতে ঘেরা এক মনোরম ফল বাগানে সময় কাটাচ্ছেন মিমি। কালো রঙের স্লিভলেস টপস ও ট্রাউজার পরে গাছের মিষ্টি জামরুল ছুঁয়ে হাসিমুখে ক্যামেরাবন্দী হয়েছেন তিনি।

অন্য একটি ছবিতে সাদা টি-শার্ট পরে এক থোকা কাঁচা লেবু চোখের সামনে ধরে কিউট এক ভঙ্গিতে সেলফি তুলেছেন। আরেকটি ছবিতে তাকে বাগানের কাঠের রেলিং ও বাঁশের খুঁটি ধরে বেশ খোশমেজাজে বসে থাকতে দেখা যায়। অভিনেত্রীর এই সাধারণ ও প্রাণবন্ত রূপ লুফে নিয়েছেন তাঁর ভক্তরা।

বিষয় : নজরবিডি সংবাদ মিমি চক্রবর্তী, টলিউড, বিনোদন সংবাদ, ফল বাগান, মিমি চক্রবর্তীর ছবি, ক্যাপশন বার্তা Mimi Chakraborty, Tollywood, Entertainment News, Fruit Garden, Mimi Chakraborty Photos, Lifestyle PostMimi Chakraborty, Tollywood, Entertainment News, Fruit Garden, Mimi Chakraborty Photos, Lifestyle Post

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

জীবনটা নিজের মতো করে নিতে হয় : মিমি

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন অনেক আগেই। রূপালি পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব এই তারকা। 

নিয়মিতই নিজের যাপিত জীবনের নানা মুহূর্ত ফ্রেমবন্দি করে শেয়ার করেন ভক্ত-অনুরাগীদের সঙ্গে। এবারও তার ব্যতিক্রম হলো না।

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ফল বাগানের একগুচ্ছ মিষ্টি ছবি শেয়ার করে নেটিজেনদের নজর কেড়েছেন এই অভিনেত্রী। ছবিগুলোতে তাকে সম্পূর্ণ ক্যাজুয়াল ও মেকআপহীন লুকে দেখা গেছে, যা মিমির সৌন্দর্যকে আরও স্বাভাবিক ও স্বাচ্ছ্যন্দ্যময় করে তুলেছে।

ছবিগুলোর সঙ্গে ক্যাপশনে অভিনেত্রী নিজের জীবনের একটি উপলব্ধি প্রকাশ করে লিখেছেন:

"জীবনটা নিজের মতো করে নিতে হয়, শিখেছি এটা, সত্যি বলছি। কে কী করল, কে কী বলল তা না ভেবে, যেমনই হোক নিজের মতো করে আনন্দে চললে সব ভালো হতে বাধ্য। কারণ জীবন তো একটাই।"

শেয়ার করা ছবিতে দেখা যায়, সবুজ গাছগাছালিতে ঘেরা এক মনোরম ফল বাগানে সময় কাটাচ্ছেন মিমি। কালো রঙের স্লিভলেস টপস ও ট্রাউজার পরে গাছের মিষ্টি জামরুল ছুঁয়ে হাসিমুখে ক্যামেরাবন্দী হয়েছেন তিনি।

অন্য একটি ছবিতে সাদা টি-শার্ট পরে এক থোকা কাঁচা লেবু চোখের সামনে ধরে কিউট এক ভঙ্গিতে সেলফি তুলেছেন। আরেকটি ছবিতে তাকে বাগানের কাঠের রেলিং ও বাঁশের খুঁটি ধরে বেশ খোশমেজাজে বসে থাকতে দেখা যায়। অভিনেত্রীর এই সাধারণ ও প্রাণবন্ত রূপ লুফে নিয়েছেন তাঁর ভক্তরা।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত