নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ: যুবক আটক

নরসিংদীতে একটি জীবন্ত কুকুরের গলায় দড়ি দিয়ে ইট বেঁধে সেতুর ওপর থেকে নদীতে নিক্ষেপের অমানবিক ঘটনায় মোহাম্মদ আলী (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার কামারগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত যুবক ওই এলাকার আব্দুর রবের ছেলে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায়—একজন ব্যক্তি একটি জীবন্ত কুকুরের গলায় দড়ি দিয়ে ভারী ইট বেঁধে সেতুর ওপর থেকে নদীতে ফেলে দিচ্ছে। ভিডিওটি ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়।

ভিডিওটি নজরে আসার পর নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদের উদ্যোগে অভিযুক্তকে শনাক্ত করার কাজ শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে তৎপরতা চালিয়ে এবং সংগঠনের কর্মীদের সহযোগিতায় অভিযুক্তের অবস্থান নিশ্চিত করা হয়। পরে ছাত্রদল কর্মীরা অভিযুক্ত মোহাম্মদ আলীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, অমানবিক এই ঘটনাটি পুলিশের নজরে আসার পর দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্তকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিষয় : নজরবিডি সংবাদ নরসিংদী, কুকুরের প্রতি নিষ্ঠুরতা, ভাইরাল ভিডিও, আটক, আইনগত ব্যবস্থা, Narsingdi, Animal Cruelty, Viral Video, Arrest, Legal Action

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ: যুবক আটক

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

নরসিংদীতে একটি জীবন্ত কুকুরের গলায় দড়ি দিয়ে ইট বেঁধে সেতুর ওপর থেকে নদীতে নিক্ষেপের অমানবিক ঘটনায় মোহাম্মদ আলী (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার কামারগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত যুবক ওই এলাকার আব্দুর রবের ছেলে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায়—একজন ব্যক্তি একটি জীবন্ত কুকুরের গলায় দড়ি দিয়ে ভারী ইট বেঁধে সেতুর ওপর থেকে নদীতে ফেলে দিচ্ছে। ভিডিওটি ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়।

ভিডিওটি নজরে আসার পর নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদের উদ্যোগে অভিযুক্তকে শনাক্ত করার কাজ শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে তৎপরতা চালিয়ে এবং সংগঠনের কর্মীদের সহযোগিতায় অভিযুক্তের অবস্থান নিশ্চিত করা হয়। পরে ছাত্রদল কর্মীরা অভিযুক্ত মোহাম্মদ আলীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, অমানবিক এই ঘটনাটি পুলিশের নজরে আসার পর দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্তকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত