নজর বিডি
প্রকাশ : শুক্রবার, ২৬ জুন ২০২৬

সীমান্তে টহলরত অবস্থায় বজ্রপাতে বিজিবি সদস্য আহত

যশোরের শার্শা উপজেলার শালকোনা সীমান্তে নিয়মিত টহল দেওয়ার সময় বজ্রপাতে ৪৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য শফিউল আলম গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় শার্শা সীমান্তে টহলরত অবস্থায় আকস্মিক বজ্রপাতে বিজিবি সদস্য শফিউল আলম গুরুতর আহত হন। সহকর্মীরা তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান হাসপাতালে পৌঁছে আহত সদস্যের চিকিৎসার খোঁজখবর নেন। তিনি বলেন, “দায়িত্ব পালনরত অবস্থায় আমাদের এক সদস্য দুর্ঘটনায় আহত হয়েছেন। 

তার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছি। তার চিকিৎসার বিষয়টি আমাদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছে এবং আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি।”

বিষয় : নজরবিডি সংবাদ যশোর, শার্শা সীমান্ত, বিজিবি, বজ্রপাত, আহত, Jessore, Sharsha Border, BGB, Lightning Strike, Injured

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

সীমান্তে টহলরত অবস্থায় বজ্রপাতে বিজিবি সদস্য আহত

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image

যশোরের শার্শা উপজেলার শালকোনা সীমান্তে নিয়মিত টহল দেওয়ার সময় বজ্রপাতে ৪৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য শফিউল আলম গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় শার্শা সীমান্তে টহলরত অবস্থায় আকস্মিক বজ্রপাতে বিজিবি সদস্য শফিউল আলম গুরুতর আহত হন। সহকর্মীরা তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান হাসপাতালে পৌঁছে আহত সদস্যের চিকিৎসার খোঁজখবর নেন। তিনি বলেন, “দায়িত্ব পালনরত অবস্থায় আমাদের এক সদস্য দুর্ঘটনায় আহত হয়েছেন। 

তার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছি। তার চিকিৎসার বিষয়টি আমাদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছে এবং আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি।”

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত