নজর বিডি
আপডেট : শুক্রবার, ২৬ জুন ২০২৬

বঙ্গোপসাগরে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

বঙ্গোপসাগরে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া জেলে শাহাবুদ্দিনের (৫৫) মরদেহ কুয়াকাটার লেম্বুরবন সংলগ্ন সৈকত থেকে উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যায় স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শাহাবুদ্দিন লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার আমির হোসেনের ছেলে।

গত ২৩ জুন সকালে কুয়াকাটার গঙ্গামতি এলাকা থেকে ছয়জন জেলের একটি দল মাছ ধরার ট্রলারে গভীর সমুদ্রে যাত্রা করে। পথে বৈরী আবহাওয়া ও ঝোড়ো বাতাসের কবলে পড়ে ট্রলারটি উত্তাল ঢেউয়ের মুখে পড়ে। এ সময় ঢেউয়ের আঘাতে শাহাবুদ্দিন ট্রলার থেকে ছিটকে সমুদ্রে পড়ে গিয়ে নিখোঁজ হন।

সহকর্মীরা তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন। পরে ট্রলার মালিক জালাল বিশ্বাস মহিপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নিখোঁজ হওয়ার দুই দিন পর বৃহস্পতিবার সন্ধ্যায় লেম্বুরবন সংলগ্ন সৈকতে মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। আইনগত প্রক্রিয়া শেষে তা স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। 

প্রাথমিকভাবে এটি নিখোঁজ জেলেই শাহাবুদ্দিনের মরদেহ বলে নিশ্চিত হওয়া গেছে।

বিষয় : নজরবিডি সংবাদ পটুয়াখালী, কুয়াকাটা, বঙ্গোপসাগর, জেলে, নিখোঁজ, মরদেহ উদ্ধার, মহিপুর থানা, Patuakhali, Kuakata, Bay of Bengal, Fisherman, Missing, Recovered Body, Mohipur Police Station

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

বঙ্গোপসাগরে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া জেলে শাহাবুদ্দিনের (৫৫) মরদেহ কুয়াকাটার লেম্বুরবন সংলগ্ন সৈকত থেকে উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যায় স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শাহাবুদ্দিন লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার আমির হোসেনের ছেলে।

গত ২৩ জুন সকালে কুয়াকাটার গঙ্গামতি এলাকা থেকে ছয়জন জেলের একটি দল মাছ ধরার ট্রলারে গভীর সমুদ্রে যাত্রা করে। পথে বৈরী আবহাওয়া ও ঝোড়ো বাতাসের কবলে পড়ে ট্রলারটি উত্তাল ঢেউয়ের মুখে পড়ে। এ সময় ঢেউয়ের আঘাতে শাহাবুদ্দিন ট্রলার থেকে ছিটকে সমুদ্রে পড়ে গিয়ে নিখোঁজ হন।

সহকর্মীরা তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন। পরে ট্রলার মালিক জালাল বিশ্বাস মহিপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নিখোঁজ হওয়ার দুই দিন পর বৃহস্পতিবার সন্ধ্যায় লেম্বুরবন সংলগ্ন সৈকতে মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। আইনগত প্রক্রিয়া শেষে তা স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। 

প্রাথমিকভাবে এটি নিখোঁজ জেলেই শাহাবুদ্দিনের মরদেহ বলে নিশ্চিত হওয়া গেছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত