নজর বিডি
প্রকাশ : শুক্রবার, ২৬ জুন ২০২৬

শাহজালাল (রহ.) মাজারে দানের অর্থ ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি

হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ১২ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে গঠিত এই কমিটি আগামী এক মাসের মধ্যে মাজারের আর্থিক ব্যবস্থাপনার জন্য একটি যুগোপযোগী ও যৌক্তিক কাঠামো নির্ধারণ করবে।

শুক্রবার (২৬ জুন) সকালে সিলেট সার্কিট হাউসে মাজারের ব্যবস্থাপনা ও উন্নয়ন-সংক্রান্ত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কমিটিতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে প্রধান করা হয়েছে। 

কমিটির সদস্যরা হলেন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান, সিলেট মহানগর পুলিশের কমিশনার, জেলা পরিষদের প্রশাসক, মাজারের মোতোয়াল্লি পরিবারের দুজন সদস্য, মাজার মাদরাসা ও মসজিদের দুজন প্রতিনিধি, সিলেটের জেলা প্রশাসক (সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন)

বৈঠক শেষে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, “সবার মতামতের ভিত্তিতে এই কমিটি গঠন করা হয়েছে। স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক ব্যবস্থাপনা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। কোনো একক সিদ্ধান্ত নয়, বরং সম্মিলিত উদ্যোগেই মাজারের ব্যবস্থাপনা পরিচালনা করা হবে।”

তিনি আরও জানান, নতুন কাঠামো চূড়ান্ত না হওয়া পর্যন্ত বিদ্যমান কমিটিই প্রচলিত নিয়ম অনুযায়ী দানবাক্সের অর্থ গণনা করবে এবং সংগৃহীত অর্থ মাজারের চলমান ব্যাংক হিসাবে জমা রাখা হবে।

বৈঠকে সংশ্লিষ্ট প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং মাজার কর্তৃপক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিষয় : নজরবিডি সংবাদ হযরত শাহজালাল (রহ.) মাজার, সিলেট, দানের অর্থ ব্যবস্থাপনা, খন্দকার আব্দুল মুক্তাদির, স্বচ্ছতা ও জবাবদিহি, কমিটি, বাংলাদেশ, Hazrat Shahjalal (RA) Shrine, Sylhet, Donation Management, Khondokar Abdul Muktadir, Transparency and Accountability, Committee, Bangladesh

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

শাহজালাল (রহ.) মাজারে দানের অর্থ ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image

হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ১২ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে গঠিত এই কমিটি আগামী এক মাসের মধ্যে মাজারের আর্থিক ব্যবস্থাপনার জন্য একটি যুগোপযোগী ও যৌক্তিক কাঠামো নির্ধারণ করবে।

শুক্রবার (২৬ জুন) সকালে সিলেট সার্কিট হাউসে মাজারের ব্যবস্থাপনা ও উন্নয়ন-সংক্রান্ত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কমিটিতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে প্রধান করা হয়েছে। 

কমিটির সদস্যরা হলেন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান, সিলেট মহানগর পুলিশের কমিশনার, জেলা পরিষদের প্রশাসক, মাজারের মোতোয়াল্লি পরিবারের দুজন সদস্য, মাজার মাদরাসা ও মসজিদের দুজন প্রতিনিধি, সিলেটের জেলা প্রশাসক (সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন)

বৈঠক শেষে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, “সবার মতামতের ভিত্তিতে এই কমিটি গঠন করা হয়েছে। স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক ব্যবস্থাপনা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। কোনো একক সিদ্ধান্ত নয়, বরং সম্মিলিত উদ্যোগেই মাজারের ব্যবস্থাপনা পরিচালনা করা হবে।”

তিনি আরও জানান, নতুন কাঠামো চূড়ান্ত না হওয়া পর্যন্ত বিদ্যমান কমিটিই প্রচলিত নিয়ম অনুযায়ী দানবাক্সের অর্থ গণনা করবে এবং সংগৃহীত অর্থ মাজারের চলমান ব্যাংক হিসাবে জমা রাখা হবে।

বৈঠকে সংশ্লিষ্ট প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং মাজার কর্তৃপক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত