নীলফামারীতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ভিসা দেওয়ার নামে প্রতারণাকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (২৬ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতলুবর রহমান।
গ্রেপ্তারকৃতরা হলেন—কিশোরগঞ্জ থানার নিতাই ইউনিয়নের রাব্বি ইসলাম (২৪) ও রিফাত ইসলাম বৃটিশ (২০), একই এলাকার আনিসুল ইসলাম (১৯) এবং সদর উপজেলার বড় সংগলশী এলাকার শান্ত ইসলাম (১৯)।
ডিবি পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে বসে সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপন প্রচার করত। তারা দেশ ও দেশের বাইরে অবস্থানরত প্রবাসীদের ভিসা দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় এবং এ সময় প্রতারণায় ব্যবহৃত চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
ওসি মতলুবর রহমান জানান, এ ঘটনায় বৃহস্পতিবার রাতে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং শুক্রবার সকালে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন