যশোরে ২ কোটি ২১ লাখ টাকা মূল্যের ১৩টি সোনার বারসহ সাহাব উদ্দিন সরদার (৪৪) নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২৬ জুন) দুপুরে যশোর-বেনাপোল সড়কের ঝিকরগাছা উপজেলার গদখালী বাজার থেকে তাকে আটক করা হয়।
আটক সাহাব উদ্দিন বেনাপোল পোর্ট থানা এলাকার বালুন্ডা গ্রামের ইয়াছিন সরদারের ছেলে।
যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ দল গদখালী বাজারে অবস্থান নেয়। ঢাকা থেকে আসা ওই ব্যক্তি মোটরসাইকেলে করে ভারতে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন।
বিজিবি সদস্যরা তাকে থামিয়ে তল্লাশি করলে তার কোমরে বিশেষ কায়দায় বাঁধা অবস্থায় ১৩টি সোনার বার উদ্ধার করেন। জব্দকৃত স্বর্ণের ওজন এক কেজি ২৫৮ গ্রাম এবং এর বাজারমূল্য ২ কোটি ২১ লাখ ৪৬ হাজার ৭৫০ টাকা।
বিজিবি সূত্র জানায়, স্বর্ণের বারগুলোর পাশাপাশি চোরাচালানে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক সাহাব উদ্দিনের বিরুদ্ধে ঝিকরগাছা থানায় মামলা দায়ের করা হয়েছে।
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, “সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে এবং সীমান্তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন