নজর বিডি
প্রকাশ : শনিবার, ২৭ জুন ২০২৬

‘ছাত্রদলের কাজ ওসিকে ফুল দেওয়া নয়, শিক্ষার্থীদের অধিকার আদায় করা’

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা সরোয়ার আলমগীর বলেছেন, ছাত্রদলের কাজ থানার ওসিকে ফুল দেওয়া নয়, বরং শিক্ষার্থীদের অধিকার আদায় এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে বলিষ্ঠ অবস্থান নেওয়া। 

শুক্রবার (২৬ জুন) রাতে নিজের বাসভবনে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিতে স্থান পাওয়া ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

সরোয়ার আলমগীর বলেন, “ছাত্রদলের কর্মীকে হতে হবে বিনয়ী ও সুশিক্ষিত। ছাত্ররাজনীতি হওয়া উচিত আদর্শ, শৃঙ্খলা ও নেতৃত্ব বিকাশের অন্যতম মাধ্যম। সততা ও নিষ্ঠার সঙ্গে জনকল্যাণে কাজ করার মানসিকতা নিয়ে ছাত্রদলকে একটি মেধাবী সংগঠনে পরিণত করতে হবে।”

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গৃহীত উন্নয়ন পরিকল্পনাগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। সমৃদ্ধ ফটিকছড়ি বিনির্মাণে ছাত্রদলকে অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রবীণ নেতা আহম্মদ হোসেন তালুকদার, সদস্য সচিব জহির আজম চৌধুরী, জেলা কৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। ছাত্রদলের পক্ষে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের নবনির্বাচিত সহ-সভাপতি ও ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মহিন উদ্দিনসহ কমিটির নেতৃবৃন্দ।

সাক্ষাৎ শেষে ছাত্রদলের নেতৃবৃন্দ সংসদ সদস্যের দিকনির্দেশনায় কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বিষয় : নজরবিডি সংবাদ সরোয়ার আলমগীর, ছাত্রদল, ফটিকছড়ি, বিএনপি, তারেক রহমান, ছাত্র রাজনীতি, চট্টগ্রাম, অধিকার আদায়, Sarwar Alamgir, Chatradal, Fatikchhari, BNP, Tarique Rahman, Student Politics, Chattogram, Rights Movement

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

‘ছাত্রদলের কাজ ওসিকে ফুল দেওয়া নয়, শিক্ষার্থীদের অধিকার আদায় করা’

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা সরোয়ার আলমগীর বলেছেন, ছাত্রদলের কাজ থানার ওসিকে ফুল দেওয়া নয়, বরং শিক্ষার্থীদের অধিকার আদায় এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে বলিষ্ঠ অবস্থান নেওয়া। 

শুক্রবার (২৬ জুন) রাতে নিজের বাসভবনে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিতে স্থান পাওয়া ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

সরোয়ার আলমগীর বলেন, “ছাত্রদলের কর্মীকে হতে হবে বিনয়ী ও সুশিক্ষিত। ছাত্ররাজনীতি হওয়া উচিত আদর্শ, শৃঙ্খলা ও নেতৃত্ব বিকাশের অন্যতম মাধ্যম। সততা ও নিষ্ঠার সঙ্গে জনকল্যাণে কাজ করার মানসিকতা নিয়ে ছাত্রদলকে একটি মেধাবী সংগঠনে পরিণত করতে হবে।”

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গৃহীত উন্নয়ন পরিকল্পনাগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। সমৃদ্ধ ফটিকছড়ি বিনির্মাণে ছাত্রদলকে অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রবীণ নেতা আহম্মদ হোসেন তালুকদার, সদস্য সচিব জহির আজম চৌধুরী, জেলা কৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। ছাত্রদলের পক্ষে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের নবনির্বাচিত সহ-সভাপতি ও ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মহিন উদ্দিনসহ কমিটির নেতৃবৃন্দ।

সাক্ষাৎ শেষে ছাত্রদলের নেতৃবৃন্দ সংসদ সদস্যের দিকনির্দেশনায় কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত