নজর বিডি
প্রকাশ : শনিবার, ২৭ জুন ২০২৬

নওহাটায় অনলাইন ব্যবসা প্রতিষ্ঠানে তাণ্ডব: দুই কর্মচারী আহত

রাজশাহীর পবা উপজেলার নওহাটা কলেজ মোড়ে ‘ম্যাংগো লাভার’ নামের একটি অনলাইন ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। 

শুক্রবার (২৬ জুন) দিবাগত রাতে সংঘটিত এ ঘটনায় প্রতিষ্ঠানের ক্যাশ বাক্স থেকে ১৫ লাখ ২০ হাজার টাকা লুট এবং দুই কর্মচারীকে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চলা পারিবারিক বিরোধের জের ধরে শুক্রবার রাতে একদল সশস্ত্র ব্যক্তি দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও রড নিয়ে প্রতিষ্ঠানের কার্যালয়ে হামলা চালায়। হামলাকারীরা কার্যালয়ের সিসি ক্যামেরা, কম্পিউটার ও আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় বাধা দিতে গেলে প্রতিষ্ঠানের কর্মচারী সাকিব ও তামিমকে রড ও লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মুরাদ পারভেজ জানান, ৩০ থেকে ৩৫ জনের একটি দল অতর্কিত হামলা চালিয়ে প্রায় ১৫ লাখ ২০ হাজার টাকা লুট করেছে এবং প্রায় আড়াই লাখ টাকার মালামাল নষ্ট করেছে। তিনি এই হামলায় রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও নওহাটা পৌরসভার সাবেক কাউন্সিলর মাসুদ পারভেজ শুভর সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

তবে অভিযোগ অস্বীকার করে মাসুদ পারভেজ শুভ দাবি করেছেন, তিনি ভবনের নিচে অবস্থান নিয়ে লোকজনকে নিবৃত্ত করার চেষ্টা করেছেন। তিনি নিজে কার্যালয়ে যাননি বা কাউকে ওপরে উঠতে দেননি।

পবা থানার টহল দলের উপপরিদর্শক (এসআই) আসিব নাসিব ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে ধস্তাধস্তির চিহ্ন ও ভাঙচুরের প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। কান্নায় ভেঙে পড়া ভুক্তভোগী ব্যবসায়ী মুরাদ পারভেজ এখন বিচার ও নিরাপত্তার দাবি জানিয়েছেন।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

নওহাটায় অনলাইন ব্যবসা প্রতিষ্ঠানে তাণ্ডব: দুই কর্মচারী আহত

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

রাজশাহীর পবা উপজেলার নওহাটা কলেজ মোড়ে ‘ম্যাংগো লাভার’ নামের একটি অনলাইন ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। 

শুক্রবার (২৬ জুন) দিবাগত রাতে সংঘটিত এ ঘটনায় প্রতিষ্ঠানের ক্যাশ বাক্স থেকে ১৫ লাখ ২০ হাজার টাকা লুট এবং দুই কর্মচারীকে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চলা পারিবারিক বিরোধের জের ধরে শুক্রবার রাতে একদল সশস্ত্র ব্যক্তি দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও রড নিয়ে প্রতিষ্ঠানের কার্যালয়ে হামলা চালায়। হামলাকারীরা কার্যালয়ের সিসি ক্যামেরা, কম্পিউটার ও আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় বাধা দিতে গেলে প্রতিষ্ঠানের কর্মচারী সাকিব ও তামিমকে রড ও লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মুরাদ পারভেজ জানান, ৩০ থেকে ৩৫ জনের একটি দল অতর্কিত হামলা চালিয়ে প্রায় ১৫ লাখ ২০ হাজার টাকা লুট করেছে এবং প্রায় আড়াই লাখ টাকার মালামাল নষ্ট করেছে। তিনি এই হামলায় রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও নওহাটা পৌরসভার সাবেক কাউন্সিলর মাসুদ পারভেজ শুভর সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

তবে অভিযোগ অস্বীকার করে মাসুদ পারভেজ শুভ দাবি করেছেন, তিনি ভবনের নিচে অবস্থান নিয়ে লোকজনকে নিবৃত্ত করার চেষ্টা করেছেন। তিনি নিজে কার্যালয়ে যাননি বা কাউকে ওপরে উঠতে দেননি।

পবা থানার টহল দলের উপপরিদর্শক (এসআই) আসিব নাসিব ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে ধস্তাধস্তির চিহ্ন ও ভাঙচুরের প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। কান্নায় ভেঙে পড়া ভুক্তভোগী ব্যবসায়ী মুরাদ পারভেজ এখন বিচার ও নিরাপত্তার দাবি জানিয়েছেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত