চাঁপাইনবাবগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৩ বিজিবি) এর বিশেষ মাদকবিরোধী অভিযানে ৪৪৩ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়েছে।
শনিবার (২৭ জুন) ভোরে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌধুরী স্মরণী গ্রামে এই অভিযান চালানো হয়।
বিজিবি জানায়, ভোর আনুমানিক ৪টা ৪০ মিনিটে ৫৩ বিজিবির মাসুদপুর বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে। জব্দকৃত সিরাপের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭৭ হাজার ২০০ টাকা। উদ্ধারকৃত মাদকদ্রব্যগুলো প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
৫৩ বিজিবির দেওয়া তথ্যমতে, চলতি জুন মাসে বিজিবি বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মোট ১ হাজার ১৬১ বোতল এস্কাফ সিরাপ, ১৮৭ বোতল ফেয়ারডিল সিরাপ এবং ৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে। এসব অভিযানে এ পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং জব্দকৃত মাদকের মোট বাজারমূল্য ৫ লাখ ৫১ হাজার ২০০ টাকা।
অভিযানের সত্যতা নিশ্চিত করে ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষা এবং মাদকসহ যেকোনো অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এই ধরনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন