রাজশাহীর মোহনপুরে আম নামানোকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে মারামারিতে আব্দুর রাজ্জাক (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মৌগাছি ইউনিয়নের হরিহরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রাজ্জাক ওই গ্রামের ভুগর মণ্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে পারিবারিক বিরোধ চলে আসছিল। শনিবার সন্ধ্যায় আম নামানোকে কেন্দ্র করে এই বিরোধ নতুন করে দানা বাঁধে।
এক পর্যায়ে বাগবিতণ্ডা থেকে মারামারি শুরু হলে আব্দুর রাজ্জাক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের আরও কয়েকজন আহত হয়েছেন, যাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ওসি আরও বলেন, "আমরা ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত করছি। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।"

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন