নজর বিডি
প্রকাশ : রোববার, ২৮ জুন ২০২৬

মৌলভীবাজারে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার

মৌলভীবাজারে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা থেকে একটি বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। 

শনিবার (২৭ জুন) সন্ধ্যায় মির্জাপুর ইউনিয়নের দক্ষিণ বৌলাশী এলাকার সঞ্জয় চক্রবর্তীর বাড়ির বাউন্ডারি জালে আটকে থাকা অবস্থায় সাপটিকে উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির মালিক সঞ্জয় চক্রবর্তী জালে আটকা পড়া সাপটিকে দেখতে পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন। ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটি শনাক্ত করেন।

উদ্ধারকারীদের তথ্যমতে, শঙ্খিনী সাপটি প্রায় এক সপ্তাহ ধরে জালে আটকে ছিল বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘ সময় আটকে থাকায় সাপটি অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিল। প্রায় ২০ মিনিটের চেষ্টায় জালের একটি অংশ সতর্কতার সঙ্গে কেটে সাপটিকে জীবিত উদ্ধার করা হয়।

পরবর্তীতে সাপটিকে পর্যবেক্ষণের জন্য শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। শ্রীমঙ্গল বনরেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল ইসলাম জানান, সাপটিকে উপযুক্ত পরিবেশে সুস্থ করে তোলার পর দ্রুত বনে অবমুক্ত করা হবে।

বিষয় : নজরবিডি সংবাদ মৌলভীবাজার, শ্রীমঙ্গল, শঙ্খিনী সাপ, বন্যপ্রাণী, উদ্ধার অভিযান, পরিবেশ, বন বিভাগ, Moulvibazar, Sreemangal, Krait (Shonkini Snake), Wildlife Rescue, Environment, Forest Department

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

মৌলভীবাজারে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা থেকে একটি বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। 

শনিবার (২৭ জুন) সন্ধ্যায় মির্জাপুর ইউনিয়নের দক্ষিণ বৌলাশী এলাকার সঞ্জয় চক্রবর্তীর বাড়ির বাউন্ডারি জালে আটকে থাকা অবস্থায় সাপটিকে উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির মালিক সঞ্জয় চক্রবর্তী জালে আটকা পড়া সাপটিকে দেখতে পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন। ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটি শনাক্ত করেন।

উদ্ধারকারীদের তথ্যমতে, শঙ্খিনী সাপটি প্রায় এক সপ্তাহ ধরে জালে আটকে ছিল বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘ সময় আটকে থাকায় সাপটি অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিল। প্রায় ২০ মিনিটের চেষ্টায় জালের একটি অংশ সতর্কতার সঙ্গে কেটে সাপটিকে জীবিত উদ্ধার করা হয়।

পরবর্তীতে সাপটিকে পর্যবেক্ষণের জন্য শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। শ্রীমঙ্গল বনরেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল ইসলাম জানান, সাপটিকে উপযুক্ত পরিবেশে সুস্থ করে তোলার পর দ্রুত বনে অবমুক্ত করা হবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত