ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ইটবোঝাই ট্রাক খাদে পড়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (২৯ জুন) সকালে উপজেলার বাদৈর ইউনিয়নের মান্দারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সরাইল উপজেলার বৈশ্বামোড়া এলাকার মৃত আরব মিয়ার ছেলে মাসুক মিয়া (১৮) এবং ফরহাদ মিয়ার ছেলে আরমান মিয়া (১৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে একটি ব্রিকফিল্ড থেকে ইটবোঝাই করে ট্রাকটি চারগাছের দিকে যাচ্ছিল। পথে মান্দারপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। ট্রাকের ওপর থাকা দুই শ্রমিক ঘটনাস্থলেই মারা যান।
কসবা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় ট্রাকচালক ও তার সহযোগী আহত হয়েছেন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনি প্রক্রিয়ার ব্যবস্থা গ্রহণ করেছে।
বিষয় : নজরবিডি সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন