শরীয়তপুরের নড়িয়া উপজেলার দক্ষিণ বৈশাখীপাড়া গ্রামে একটি পরিবারের একমাত্র যাতায়াতের পথ বন্ধ করে উঁচু দেওয়াল নির্মাণের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। দীর্ঘ দেড় বছর ধরে পরিবারের নারী, শিশু ও বৃদ্ধ সদস্যরা প্রতিদিন বাঁশের মই বেয়ে সেই দেওয়াল টপকে বাড়ির ভেতরে প্রবেশ ও বের হতে বাধ্য হচ্ছেন।
ভুক্তভোগী হাবিবুর রহমানের (৬০) অভিযোগ, প্রতিবেশী ইসমাইল ছৈয়াল ও তার পরিবারের সদস্যরা প্রায় ১৭ বছর ধরে ব্যবহৃত তাদের একমাত্র যাতায়াতের পথটি জোরপূর্বক বন্ধ করে দিয়েছেন। রাস্তার ওপর দেওয়াল নির্মাণের পাশাপাশি একটি বাথরুম তৈরি করায় পথটি এখন সম্পূর্ণ অবরুদ্ধ। ফলে জরুরি চিকিৎসা, শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতসহ দৈনন্দিন প্রতিটি কাজে এই পরিবারটিকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জীবনের ঝুঁকি নিয়ে বয়স্ক ও শিশুদের প্রতিদিন মই ব্যবহার করে চলাচল করতে হচ্ছে।
ভুক্তভোগী হাবিবুর রহমান জানান, বারবার অনুরোধ সত্ত্বেও প্রতিবেশী পথটি খুলে দিচ্ছেন না। নিরুপায় হয়ে তিনি নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি আশা করছেন, প্রশাসন দ্রুত তদন্ত করে যাতায়াতের পথটি উন্মুক্ত করার ব্যবস্থা নেবে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রতিবেশী ইসমাইল ছৈয়াল অনড় অবস্থানে থেকে বলেন, "আমি আমার জায়গা দিয়ে তাদের যেতে দেব না, তাই পথটি বন্ধ করেছি।"
এ বিষয়ে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল কাইয়ুম খান বলেন, "অভিযোগটি আমরা পেয়েছি এবং উভয় পক্ষকে শুনানির জন্য ডাকা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন