নজর বিডি
প্রকাশ : সোমবার, ২৯ জুন ২০২৬

তিন বছরের প্রেম, জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যার অভিযোগ

কুমিল্লার চৌদ্দগ্রামে সাঈদ আব্দুল্লাহ সিয়াম (২২) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে তার প্রেমিকা নাঈমা জাহানের (১৫) বিরুদ্ধে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে জোরপূর্বক গর্ভপাত করানোর পর বিয়ে করতে গড়িমসি করায় এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত সিয়াম ওই এলাকার হাজী এনামুল হকের ছেলে এবং অভিযুক্ত নাঈমা ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ঘোষগ্রামের রবিউল মৃধার মেয়ে।

চৌদ্দগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন জানান, তিন বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে সিয়াম ও নাঈমার পরিচয় হয় এবং পরবর্তীতে তারা প্রেমের সম্পর্কে জড়ায়। এক পর্যায়ে নাঈমা গর্ভবতী হয়ে পড়লে সিয়াম বিয়ের আশ্বাস দিয়ে জোরপূর্বক তার গর্ভপাত ঘটায়। কিন্তু এরপর থেকে বিয়ের কথা বললেই সিয়াম বিভিন্ন অজুহাতে কালক্ষেপণ করতে থাকেন, যা নাঈমাকে ক্ষুব্ধ করে তোলে।

ঘটনার বিবরণে জানা যায়, রোববার রাতে নাঈমা গোপনে সিয়ামের বাড়িতে গিয়ে তার সঙ্গে রাত্রিযাপন করে। সোমবার ভোরে বিয়ে নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নাঈমা ঘরে থাকা ছুরি দিয়ে সিয়ামের পেটে আঘাত করে। স্বজনরা টের পেয়ে দরজা ভেঙে সিয়ামকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরিফ হোছাইন আরও বলেন, "খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে নাঈমাকে আটক করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং মামলা দায়েরের পর তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।"

বিষয় : নজরবিডি সংবাদ কুমিল্লা, চৌদ্দগ্রাম, হত্যাকাণ্ড, প্রেমিক-প্রেমিকা, গর্ভপাত, পুলিশি তদন্ত, আইন-শৃঙ্খলার অবনতি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

তিন বছরের প্রেম, জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যার অভিযোগ

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

কুমিল্লার চৌদ্দগ্রামে সাঈদ আব্দুল্লাহ সিয়াম (২২) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে তার প্রেমিকা নাঈমা জাহানের (১৫) বিরুদ্ধে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে জোরপূর্বক গর্ভপাত করানোর পর বিয়ে করতে গড়িমসি করায় এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত সিয়াম ওই এলাকার হাজী এনামুল হকের ছেলে এবং অভিযুক্ত নাঈমা ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ঘোষগ্রামের রবিউল মৃধার মেয়ে।

চৌদ্দগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন জানান, তিন বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে সিয়াম ও নাঈমার পরিচয় হয় এবং পরবর্তীতে তারা প্রেমের সম্পর্কে জড়ায়। এক পর্যায়ে নাঈমা গর্ভবতী হয়ে পড়লে সিয়াম বিয়ের আশ্বাস দিয়ে জোরপূর্বক তার গর্ভপাত ঘটায়। কিন্তু এরপর থেকে বিয়ের কথা বললেই সিয়াম বিভিন্ন অজুহাতে কালক্ষেপণ করতে থাকেন, যা নাঈমাকে ক্ষুব্ধ করে তোলে।

ঘটনার বিবরণে জানা যায়, রোববার রাতে নাঈমা গোপনে সিয়ামের বাড়িতে গিয়ে তার সঙ্গে রাত্রিযাপন করে। সোমবার ভোরে বিয়ে নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নাঈমা ঘরে থাকা ছুরি দিয়ে সিয়ামের পেটে আঘাত করে। স্বজনরা টের পেয়ে দরজা ভেঙে সিয়ামকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরিফ হোছাইন আরও বলেন, "খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে নাঈমাকে আটক করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং মামলা দায়েরের পর তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।"

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত