নজর বিডি
প্রকাশ : সোমবার, ২৯ জুন ২০২৬

শাহ্‌ নেয়ামতুল্লাহ কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান

চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শাহ্‌ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং এইচএসসি-২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৯ জুন) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

কলেজের অধ্যক্ষ মোহা. তরিকুল আলম সিদ্দিকির সার্বিক তত্ত্বাবধানে ও স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সেরাজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, নবাবগঞ্জ সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহা. আমানুল্লাহ এবং শাহ্‌ নেয়ামতুল্লাহ কলেজের উপাধ্যক্ষ মোহাঃ শরিফুল আলম।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট ও সম্মাননা প্রদান করেন। পরে এইচএসসি-২০২৬ পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে বক্তারা বলেন, “জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হতে হলে সততা, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের কোনো বিকল্প নেই। আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় তোমাদের যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।” অতিথিরা শিক্ষার্থীদের অত্যন্ত মনোযোগ ও নিষ্ঠার সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করে কলেজের সুনাম অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিদায়ী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা প্রদান ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা দেওয়ার মধ্য দিয়ে পুরো অনুষ্ঠানটি অত্যন্ত উৎসবমুখর পরিবেশে শেষ হয়।

বিষয় : নজরবিডি সংবাদ শাহ্‌ নেয়ামতুল্লাহ কলেজ, চাঁপাইনবাবগঞ্জ, এইচএসসি পরীক্ষা ২০২৬, বিদায় অনুষ্ঠান, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, শিক্ষা সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ নিউজ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

শাহ্‌ নেয়ামতুল্লাহ কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শাহ্‌ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং এইচএসসি-২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৯ জুন) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

কলেজের অধ্যক্ষ মোহা. তরিকুল আলম সিদ্দিকির সার্বিক তত্ত্বাবধানে ও স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সেরাজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, নবাবগঞ্জ সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহা. আমানুল্লাহ এবং শাহ্‌ নেয়ামতুল্লাহ কলেজের উপাধ্যক্ষ মোহাঃ শরিফুল আলম।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট ও সম্মাননা প্রদান করেন। পরে এইচএসসি-২০২৬ পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে বক্তারা বলেন, “জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হতে হলে সততা, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের কোনো বিকল্প নেই। আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় তোমাদের যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।” অতিথিরা শিক্ষার্থীদের অত্যন্ত মনোযোগ ও নিষ্ঠার সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করে কলেজের সুনাম অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিদায়ী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা প্রদান ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা দেওয়ার মধ্য দিয়ে পুরো অনুষ্ঠানটি অত্যন্ত উৎসবমুখর পরিবেশে শেষ হয়।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত