নজর বিডি
প্রকাশ : মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

সোনারগাঁয়ে মূল্যতালিকা না থাকায় জরিমানা, ৩ হাইড্রোলিক হর্ন জব্দ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাজার তদারকি ও সড়ক পরিবহনে শৃঙ্খলা ফেরাতে পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে মূল্যতালিকা প্রদর্শন না করায় ব্যবসায়ীকে জরিমানা এবং নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে যানবাহনকে জরিমানা ও হর্ন জব্দ করা হয়েছে। 

সোমবার (২৯ জুন) বিকেলে মোগরাপাড়া চৌরাস্তা এলাকা ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান।

মোগরাপাড়া চৌরাস্তা বাজারে মূল্যতালিকা ছাড়া মাংস বিক্রির খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় মূল্যতালিকা প্রদর্শন না করা এবং পণ্যের মান চিহ্নিত না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় মো. মান্নান নামে এক মাংস ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

বাজারের অন্য ব্যবসায়ীদেরও মূল্যতালিকা প্রদর্শন নিশ্চিত করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। অভিযানে উপজেলা ভূমি কার্যালয়, প্রাণিসম্পদ দপ্তর ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

একই দিন পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পরিচালিত পৃথক অভিযানে যানবাহনে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় দুটি যানবাহনকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয় এবং তিনটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। অভিযানে নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রীমা আক্তার, অফিস সহকারী রাকিবুল ইসলাম ও পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান জানান, জনস্বার্থে ভোক্তা অধিকার নিশ্চিত করা এবং পরিবেশ রক্ষায় শব্দদূষণ নিয়ন্ত্রণে এই অভিযান চালানো হয়েছে। 

তিনি আরও বলেন, “বাজার তদারকি এবং মহাসড়কে নিয়মভঙ্গকারীদের বিরুদ্ধে আমাদের এই ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।”

বিষয় : নজরবিডি সংবাদ সোনারগাঁ, নারায়ণগঞ্জ, ভ্রাম্যমাণ আদালত, জরিমানা, ভোক্তা অধিকার, শব্দদূষণ, Sonargaon, Narayanganj, MobileCourt, Fine, ConsumerRights, NoisePollution

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

সোনারগাঁয়ে মূল্যতালিকা না থাকায় জরিমানা, ৩ হাইড্রোলিক হর্ন জব্দ

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাজার তদারকি ও সড়ক পরিবহনে শৃঙ্খলা ফেরাতে পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে মূল্যতালিকা প্রদর্শন না করায় ব্যবসায়ীকে জরিমানা এবং নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে যানবাহনকে জরিমানা ও হর্ন জব্দ করা হয়েছে। 

সোমবার (২৯ জুন) বিকেলে মোগরাপাড়া চৌরাস্তা এলাকা ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান।

মোগরাপাড়া চৌরাস্তা বাজারে মূল্যতালিকা ছাড়া মাংস বিক্রির খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় মূল্যতালিকা প্রদর্শন না করা এবং পণ্যের মান চিহ্নিত না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় মো. মান্নান নামে এক মাংস ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

বাজারের অন্য ব্যবসায়ীদেরও মূল্যতালিকা প্রদর্শন নিশ্চিত করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। অভিযানে উপজেলা ভূমি কার্যালয়, প্রাণিসম্পদ দপ্তর ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

একই দিন পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পরিচালিত পৃথক অভিযানে যানবাহনে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় দুটি যানবাহনকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয় এবং তিনটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। অভিযানে নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রীমা আক্তার, অফিস সহকারী রাকিবুল ইসলাম ও পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান জানান, জনস্বার্থে ভোক্তা অধিকার নিশ্চিত করা এবং পরিবেশ রক্ষায় শব্দদূষণ নিয়ন্ত্রণে এই অভিযান চালানো হয়েছে। 

তিনি আরও বলেন, “বাজার তদারকি এবং মহাসড়কে নিয়মভঙ্গকারীদের বিরুদ্ধে আমাদের এই ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।”

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত