নজর বিডি
প্রকাশ : মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

সুদের টাকা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাওনা সুদের টাকা নিয়ে ফের দুই গ্রামবাসীর মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। টানা ৩ ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়াসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। 

সোমবার (২৯ জুন) বিকেলে উপজেলার কালিকচ্ছ বাজারে এই উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়।

স্থানীয় সূত্র জানায়, সূর্যকান্দি গ্রামের মোশারফ মিয়া পার্শ্ববর্তী ধরন্তি গ্রামের খাদেম মোল্লার কাছে সুদের এক লাখ টাকা পাবেন বলে দাবি করেন। এ নিয়ে গতকাল (রোববার) দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হলে মো. খাদিম নামে একজন নিহত হন। 

সেই ঘটনার জের ধরে সোমবার বিকেলে নিহত খাদিমের জানাজা শেষে দুই গ্রামবাসী পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়েন। বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত থেমে থেমে এই সংঘাত চলে।

সংঘর্ষের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া আহত হন। বিক্ষোভকারীদের ছোড়া ঢিলের আঘাতে তার চোখে জখম হয়েছে বলে জানা গেছে। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে ৮টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওসি মনজুর কাদের ভূঁইয়া জানান, সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। গতকালের সংঘর্ষে একজন নিহতের ঘটনায় এখনো থানায় কোনো মামলা বা এজাহার জমা পড়েনি। 

এলাকায় বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি শান্ত রাখতে কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে।

বিষয় : নজরবিডি সংবাদ ব্রাহ্মণবাড়িয়া, সরাইল, সংঘর্ষ, সুদ, পুলিশ, ব্রাহ্মণবাড়িয়া সংবাদ, Brahmanbaria, Sarail, Clash, Interest, Police, News

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

সুদের টাকা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাওনা সুদের টাকা নিয়ে ফের দুই গ্রামবাসীর মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। টানা ৩ ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়াসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। 

সোমবার (২৯ জুন) বিকেলে উপজেলার কালিকচ্ছ বাজারে এই উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়।

স্থানীয় সূত্র জানায়, সূর্যকান্দি গ্রামের মোশারফ মিয়া পার্শ্ববর্তী ধরন্তি গ্রামের খাদেম মোল্লার কাছে সুদের এক লাখ টাকা পাবেন বলে দাবি করেন। এ নিয়ে গতকাল (রোববার) দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হলে মো. খাদিম নামে একজন নিহত হন। 

সেই ঘটনার জের ধরে সোমবার বিকেলে নিহত খাদিমের জানাজা শেষে দুই গ্রামবাসী পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়েন। বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত থেমে থেমে এই সংঘাত চলে।

সংঘর্ষের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া আহত হন। বিক্ষোভকারীদের ছোড়া ঢিলের আঘাতে তার চোখে জখম হয়েছে বলে জানা গেছে। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে ৮টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওসি মনজুর কাদের ভূঁইয়া জানান, সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। গতকালের সংঘর্ষে একজন নিহতের ঘটনায় এখনো থানায় কোনো মামলা বা এজাহার জমা পড়েনি। 

এলাকায় বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি শান্ত রাখতে কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত