নজর বিডি
প্রকাশ : মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

মুন্সিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে টেটার আঘাতে ব্যক্তি গুরুতর আহত

মুন্সিগঞ্জের শ্রীনগর থানাধীন জগন্নাথ পট্টি এলাকায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের টেটার আঘাতে আল-আমিন (৩৮) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (২৯ জুন, ২০২৬) দুপুরে আনুমানিক ১৪:০০ ঘটিকায় শ্রীনগর থানার জগন্নাথ পট্টি এলাকায় জমি নিয়ে বিরোধের সূত্রপাত হয়। অভিযোগ রয়েছে, দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষ জুবায়ের নামে এক ব্যক্তি অতর্কিতভাবে আল-আমিনের ওপর হামলা চালায়। এসময় প্রতিপক্ষ তাকে লক্ষ্য করে টেটা দিয়ে আঘাত করলে সেটি তার ডান কাঁধে বিদ্ধ হয়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে আজ সন্ধ্যা ১৮:০০ ঘটিকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। ভিকটিম আল-আমিন ওই এলাকার মো. আব্দুল হালিম ফকিরের ছেলে। 

বর্তমানে তিনি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। তার শারীরিক অবস্থা গুরুতর বলে জানা গেছে।

বিষয় : নজরবিডি সংবাদ মুন্সিগঞ্জ, শ্রীনগর, জগন্নাথ পট্টি, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢামেক, জমি সংক্রান্ত বিরোধ, টেটার আঘাত, অপরাধ, Munshiganj, Srinagar, Jagannath Patti, Dhaka Medical College Hospital, DMCH, Land dispute, Attack, Crime

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

মুন্সিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে টেটার আঘাতে ব্যক্তি গুরুতর আহত

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

মুন্সিগঞ্জের শ্রীনগর থানাধীন জগন্নাথ পট্টি এলাকায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের টেটার আঘাতে আল-আমিন (৩৮) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (২৯ জুন, ২০২৬) দুপুরে আনুমানিক ১৪:০০ ঘটিকায় শ্রীনগর থানার জগন্নাথ পট্টি এলাকায় জমি নিয়ে বিরোধের সূত্রপাত হয়। অভিযোগ রয়েছে, দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষ জুবায়ের নামে এক ব্যক্তি অতর্কিতভাবে আল-আমিনের ওপর হামলা চালায়। এসময় প্রতিপক্ষ তাকে লক্ষ্য করে টেটা দিয়ে আঘাত করলে সেটি তার ডান কাঁধে বিদ্ধ হয়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে আজ সন্ধ্যা ১৮:০০ ঘটিকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। ভিকটিম আল-আমিন ওই এলাকার মো. আব্দুল হালিম ফকিরের ছেলে। 

বর্তমানে তিনি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। তার শারীরিক অবস্থা গুরুতর বলে জানা গেছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত