চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দা নদীতে পৃথক ঘটনায় দুই স্কুলছাত্রসহ মোট তিনজন নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (৩০ জুন, ২০২৬) দুপুরে সদর উপজেলার আলিম নগর ঘাট ও মহানন্দা নদীর রাবার ড্যাম এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ দুই শিক্ষার্থী হলো সদর উপজেলার সুন্দরপুর রঊফ হাজিপাড়া এলাকার রিফাত (১৬) ও ইসলামপুর চরতেরোরশিয়া এলাকার রাসেল (১৭)। তারা দুজনেই সোবহান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। এছাড়া মহানন্দা নদীতে নিখোঁজ হওয়া যুবকের নাম মো. সাকিরুল ইসলাম (৩০), যিনি পৌর এলাকার আরামবাগ-আজাইপুরের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সোবহান উচ্চ বিদ্যালয়ের কয়েক শিক্ষার্থী আলিম নগর ঘাট এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নামে। এসময় তীব্র স্রোতে রিফাত ও রাসেল গভীর পানিতে তলিয়ে যায়। এদিকে, পৃথক ঘটনায় মহানন্দা নদীর রাবার ড্যাম এলাকায় মাছ ধরতে গিয়ে জাল ফেলার সময় অসাবধানতাবশত পানিতে পড়ে সাকিরুল ইসলাম নিখোঁজ হন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন