নজর বিডি
প্রকাশ : বুধবার, ০১ জুলাই ২০২৬

জামালপুরে বিচারক দম্পতির বাসায় জানালার গ্রিল কেটে চুরি

জামালপুর পৌর শহরের আমলাপাড়া এলাকায় এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ জুন) রাতে দুর্বৃত্তরা জানালার গ্রিল কেটে বিচারক দম্পতির ভাড়া বাসায় ঢুকে নগদ অর্থ ও মূল্যবান স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।

ভুক্তভোগী সিভিল জজ আহমাদুল কবির সাকিল (মেলান্দহ সিভিল জজ আদালত) ও তার স্ত্রী সিভিল জজ নুসরাত জেরিন জেনি (দেওয়ানগঞ্জ সিভিল জজ আদালত) গত সাত মাস ধরে আমলাপাড়ার মো. আনোয়ার হোসেনের বাড়ির তৃতীয় তলায় ভাড়া থাকেন। মঙ্গলবার বিকেলে সস্ত্রীক গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হন বিচারক আহমাদুল কবির। বাসায় কেউ না থাকার সুযোগে এই চুরির ঘটনা ঘটায় দুর্বৃত্তরা।

বিচারক আহমাদুল কবির জানান, রাতে বাসায় ফিরে দরজার তালা খুলতে না পেরে সন্দেহ হয়। পরে রাত ৯টার দিকে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখেন জানালার গ্রিল কাটা এবং ঘরের সব আসবাবপত্র ও মালামাল এলোমেলো। দুর্বৃত্তরা ঘরের ভেতর থেকে আলমারি ভেঙে প্রায় ৮ ভরি স্বর্ণালংকার, একটি হীরার আংটি এবং নগদ ১ লাখ টাকাসহ মূল্যবান সামগ্রী নিয়ে গেছে।

বাড়ির মালিক মো. আনোয়ার হোসেন জানান, বাসায় সিসিটিভি ক্যামেরা থাকলেও বর্তমানে সেটি অকেজো। ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে সিসিটিভি ক্যামেরা বিকল করেই এই চুরির ঘটনা ঘটানো হয়েছে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নূর মোহাম্মদ বলেন, "খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া মাত্রই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

বিষয় : নজরবিডি সংবাদ বাংলা: জামালপুর, বিচারক দম্পতি, চুরি, গ্রিল কাটা, আমলাপাড়া, অপরাধ, সিভিল জজ, জামালপুর সংবাদ, পুলিশ তদন্ত, Jamalnur, Judge Couple, Theft, Grill Cut, Amlapara, Crime, Civil Judge, Jamalpur News, Police Investigation.

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

জামালপুরে বিচারক দম্পতির বাসায় জানালার গ্রিল কেটে চুরি

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

জামালপুর পৌর শহরের আমলাপাড়া এলাকায় এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ জুন) রাতে দুর্বৃত্তরা জানালার গ্রিল কেটে বিচারক দম্পতির ভাড়া বাসায় ঢুকে নগদ অর্থ ও মূল্যবান স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।

ভুক্তভোগী সিভিল জজ আহমাদুল কবির সাকিল (মেলান্দহ সিভিল জজ আদালত) ও তার স্ত্রী সিভিল জজ নুসরাত জেরিন জেনি (দেওয়ানগঞ্জ সিভিল জজ আদালত) গত সাত মাস ধরে আমলাপাড়ার মো. আনোয়ার হোসেনের বাড়ির তৃতীয় তলায় ভাড়া থাকেন। মঙ্গলবার বিকেলে সস্ত্রীক গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হন বিচারক আহমাদুল কবির। বাসায় কেউ না থাকার সুযোগে এই চুরির ঘটনা ঘটায় দুর্বৃত্তরা।

বিচারক আহমাদুল কবির জানান, রাতে বাসায় ফিরে দরজার তালা খুলতে না পেরে সন্দেহ হয়। পরে রাত ৯টার দিকে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখেন জানালার গ্রিল কাটা এবং ঘরের সব আসবাবপত্র ও মালামাল এলোমেলো। দুর্বৃত্তরা ঘরের ভেতর থেকে আলমারি ভেঙে প্রায় ৮ ভরি স্বর্ণালংকার, একটি হীরার আংটি এবং নগদ ১ লাখ টাকাসহ মূল্যবান সামগ্রী নিয়ে গেছে।

বাড়ির মালিক মো. আনোয়ার হোসেন জানান, বাসায় সিসিটিভি ক্যামেরা থাকলেও বর্তমানে সেটি অকেজো। ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে সিসিটিভি ক্যামেরা বিকল করেই এই চুরির ঘটনা ঘটানো হয়েছে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নূর মোহাম্মদ বলেন, "খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া মাত্রই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত