শেরপুরের নালিতাবাড়ীতে গলায় বাদাম আটকে মানহা মনি (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে নালিতাবাড়ী পৌর শহরের মোস্তফা তন্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই দুর্ঘটনা ঘটে। মানহা মনি সিলেটের বাসিন্দা ব্যাংক কর্মকর্তা মো. রুবেলের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মানহা মনি তার নানার বাড়িতে বেড়াতে এসেছিল। মঙ্গলবার সকালে নানার সঙ্গে সে তার কর্মস্থল মোস্তফা তন্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায়। দুপুরের দিকে বিদ্যালয়ের আঙিনায় তাকে বাদাম খেতে দেওয়া হলে অসাবধানতাবশত একটি বাদাম তার শ্বাসনালীতে আটকে যায়। এতে শিশুটি তীব্র শ্বাসকষ্টে ছটফট করতে শুরু করে।
পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয়েছে। প্রাথমিক ধারণা অনুযায়ী, শ্বাসনালীতে বাদাম আটকে শ্বাসরোধ হওয়ার ফলেই এই অকাল মৃত্যু ঘটে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানভীর ইবনে কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় শিশুটির পরিবার ও আত্মীয়-স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন