নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

এইচএসসি পরীক্ষা শুরুর আগেই ছাদ থেকে পড়ে পরীক্ষার্থীর মৃত্যু

ময়মনসিংহ নগরীর কাচিঝুলী এলাকায় এইচএসসি পরীক্ষা শুরুর মাত্র চার ঘণ্টা আগে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে তিশা সরকার (১৮) নামে এক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২ জুলাই) ভোর ৬টার দিকে নগরীর নাসা টাওয়ার ভবনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত তিশা সরকার ময়মনসিংহ মিন্টু কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি তারাকান্দা উপজেলার উত্তম সরকার ও মনি সরকারের মেয়ে এবং কাচিঝুলী এলাকার একটি ছাত্রী মেসে থেকে পড়াশোনা করছিলেন।

মেস সদস্যরা জানিয়েছেন, ভোরে তারা ঘুমিয়ে ছিলেন, তাই কীভাবে ঘটনাটি ঘটেছে তা তারা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি। স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) আশরাফুল করিম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। 

তিনি আরও বলেন, “পরীক্ষার মানসিক চাপ না কি অন্য কোনো কারণ এই মৃত্যুর পেছনে রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।”

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

এইচএসসি পরীক্ষা শুরুর আগেই ছাদ থেকে পড়ে পরীক্ষার্থীর মৃত্যু

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

ময়মনসিংহ নগরীর কাচিঝুলী এলাকায় এইচএসসি পরীক্ষা শুরুর মাত্র চার ঘণ্টা আগে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে তিশা সরকার (১৮) নামে এক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২ জুলাই) ভোর ৬টার দিকে নগরীর নাসা টাওয়ার ভবনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত তিশা সরকার ময়মনসিংহ মিন্টু কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি তারাকান্দা উপজেলার উত্তম সরকার ও মনি সরকারের মেয়ে এবং কাচিঝুলী এলাকার একটি ছাত্রী মেসে থেকে পড়াশোনা করছিলেন।

মেস সদস্যরা জানিয়েছেন, ভোরে তারা ঘুমিয়ে ছিলেন, তাই কীভাবে ঘটনাটি ঘটেছে তা তারা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি। স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) আশরাফুল করিম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। 

তিনি আরও বলেন, “পরীক্ষার মানসিক চাপ না কি অন্য কোনো কারণ এই মৃত্যুর পেছনে রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।”

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত