নোয়াখালীর চাটখিলে তিন সন্তানকে রেখে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও অন্যান্য মালামালসহ নিশাত আক্তার (৩০) নামে এক কানাডা প্রবাসীর স্ত্রী ঘর ছাড়ার খবর পাওয়া গেছে। তিনি চাটখিল দক্ষিণ বাজারের একটি মসজিদের মুয়াজ্জিন মো. রিয়াজ হোসেনের (২৬) সঙ্গে পরকীয়া প্রেমের জেরে এই পথ বেছে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
ঘটনাটি গত ২৭ জুনের হলেও, এ নিয়ে গত ২৮ জুন নিশাতের মা মোসা. নাজমা আক্তার চারজনের বিরুদ্ধে চাটখিল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগপত্র অনুযায়ী, কানাডা প্রবাসী স্বামীর স্ত্রী নিশাত আক্তার তিন সন্তান নিয়ে চাটখিলের উত্তর নারায়ণপুর গ্রামে তার মায়ের বাড়িতে থাকতেন। এই সুযোগে চাটখিল দক্ষিণ বাজারের 'মিজি বাড়ি মসজিদ'-এর মুয়াজ্জিন লক্ষ্মীপুরের রামগঞ্জের রিয়াজ হোসেনের সঙ্গে নিশাতের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে।
নিশাতের মা অভিযোগ করেন, গত ২৭ জুন দুপুরে কৌশলে রিয়াজ হোসেন নিশাতকে নিয়ে পালিয়ে যান। যাওয়ার সময় তিনি ঘর থেকে নগদ ৯ লাখ ১০ হাজার টাকা, বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার (১৪ জোড়া কানের দুল, ৬টি আংটি, ১টি চেইন ও ২টি ব্রেসলেট), টিভি, ফ্রিজে থাকা খাবার এবং ২ লাখ টাকা মূল্যের একটি স্কুটি নিয়ে যান।
পরিবারের লোকজন নিশাতের কক্ষ তল্লাশি করে একটি যৌথ হলফনামা (এফিডেভিট) উদ্ধার করেন। নোটারি পাবলিক কার্যালয়ের ওই কাগজ থেকে জানা যায়, তারা গত ৪ মে গোপনে আগের বিয়ে বা সম্পর্কের আইনি জটিলতা নিরসনের নামে নতুন করে বিয়ে করেছিলেন। পরিবারের দাবি, এই অর্থ ও মালামাল হাতিয়ে নেওয়ার বিষয়টি আগে থেকেই পরিকল্পিত ছিল।
নিশাতের ভাই ফাহাদ হাসান জানান, তার দুলাভাই একজন সহজ-সরল মানুষ এবং প্রবাসে কঠোর পরিশ্রম করছেন। বোনের এই কর্মকাণ্ডে পরিবারের পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করে এর যথাযথ বিচার দাবি করা হয়েছে। অভিযুক্ত রিয়াজ ও নিশাতের মোবাইল নম্বর বন্ধ থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
চাটখিল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ জানান, নিশাতের মায়ের করা লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্তের জন্য একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং অভিযুক্তদের অবস্থান শনাক্তসহ আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন