জয়পুরহাটের সীমান্ত এলাকায় ধানক্ষেতের কাদার নিচ থেকে ১০১ ভরি ওজনের স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৩ জুলাই) সকালে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধার করা হয়।
উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ২৭ লাখ ৮৩ হাজার টাকা। এ ঘটনায় মামুনুর রশীদ (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। আটককৃত ব্যক্তি জয়পুরহাটের পাঁচবিবি থানার রতনপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় মামুনুর রশীদকে কৃষকের ছদ্মবেশে ধানক্ষেতের দিকে যেতে দেখা যায়। টহলরত বিজিবি সদস্যরা তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। তাৎক্ষণিকভাবে বিজিবি জওয়ানরা ধাওয়া করে তাকে আটক করেন।
জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি স্বর্ণ পাচারের কথা স্বীকার করেন এবং ধানক্ষেতের কাদার নিচে পলিথিনে মোড়ানো অবস্থায় স্বর্ণ লুকিয়ে রাখার তথ্য দেন। পরে তার দেখানো মতে কাদা খুঁড়ে ১০টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন ১০১ ভরি ৯ আনা ২ রতি।
শুক্রবার বিকেলে বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের ক্যাফে ২০ কনফারেন্স কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী এসব তথ্য জানান। তিনি আরও বলেন, ২২ ক্যারেটের এই স্বর্ণের বারগুলো পাচারের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় লুকিয়ে রাখা হয়েছিল।
আটককৃত মামুনুর রশীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন