নজর বিডি
প্রকাশ : শনিবার, ০৪ জুলাই ২০২৬

জামালপুরে স্বেচ্ছাসেবক দল প্রার্থীর আপত্তিকর ভিডিও ভাইরাল

জামালপুরের মাদারগঞ্জে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক প্রার্থী দাবি করা তামিম আহমেদ সবুজ ও সুলতানা আক্তার নিশু নামের এক নারীর ব্যক্তিগত মুহূর্তের দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে উপজেলাজুড়ে চলছে তীব্র আলোচনা ও সমালোচনা।

ভাইরাল হওয়া ৫০ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, সিএনজিতে বসা অবস্থায় তাদের মধ্যে ঘনিষ্ঠ কথোপকথন চলছে। অন্য একটি ৪৭ সেকেন্ডের ভিডিওতে জামালপুর শহরের ফ্লাইওভারে মোটরসাইকেলে চলা অবস্থায় তাদের একে অপরের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ দেখা যায়।

এ বিষয়ে অভিযুক্ত তামিম আহমেদ সবুজ দাবি করেছেন, এটি তার রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্র। তিনি বলেন, "আওয়ামী লীগ সরকারের সময় আমি নির্যাতিত হয়েছি। এখন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর প্রার্থী হওয়ায় একটি কুচক্রী মহল পারিবারিক ও রাজনৈতিক বিরোধের জেরে এই ভিডিও ভাইরাল করেছে।"

এদিকে, দলীয় কোন্দল ও বিতর্কের মুখে তার অবস্থান পরিষ্কার করেছে বিভিন্ন সংগঠন। মাদারগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাফিজুর রহমান বলেন, "আমাদের সংগঠনে তামিম আহমেদ সবুজ নামে কোনো সদস্য নেই। তিনি নিজেই নিজেকে সাধারণ সম্পাদক প্রার্থী বলে প্রচার করছেন। এই নারী কেলেঙ্কারি বা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত কারো আমাদের দলে স্থান নেই। বিষয়টি আমাদের নজরে এসেছে, আমরা শিগগিরই এ নিয়ে সতর্কীকরণ বিজ্ঞপ্তি দেব।"

বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক জিয়া প্রজন্ম দলের জামালপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. লোকমান হোসেন জানান, সবুজ আগে উপজেলা প্রজন্ম দলের সভাপতি ছিলেন, কিন্তু গত ২ অক্টোবর ২০২৫ সালে স্বেচ্ছায় অব্যাহতি নেওয়ায় বর্তমানে সংগঠনের সাথে তার কোনো সম্পৃক্ততা নেই। তাই তার ব্যক্তিগত কোনো কর্মকাণ্ডের দায় সংগঠন বহন করবে না।

উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদির বাবুল খান বলেন, "তিনি প্রজন্ম দলের সভাপতি বলে জেনেছি। বিষয়টি আমাদের নজরে এসেছে, আমরা খোঁজখবর নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করব।"

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

জামালপুরে স্বেচ্ছাসেবক দল প্রার্থীর আপত্তিকর ভিডিও ভাইরাল

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

জামালপুরের মাদারগঞ্জে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক প্রার্থী দাবি করা তামিম আহমেদ সবুজ ও সুলতানা আক্তার নিশু নামের এক নারীর ব্যক্তিগত মুহূর্তের দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে উপজেলাজুড়ে চলছে তীব্র আলোচনা ও সমালোচনা।

ভাইরাল হওয়া ৫০ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, সিএনজিতে বসা অবস্থায় তাদের মধ্যে ঘনিষ্ঠ কথোপকথন চলছে। অন্য একটি ৪৭ সেকেন্ডের ভিডিওতে জামালপুর শহরের ফ্লাইওভারে মোটরসাইকেলে চলা অবস্থায় তাদের একে অপরের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ দেখা যায়।

এ বিষয়ে অভিযুক্ত তামিম আহমেদ সবুজ দাবি করেছেন, এটি তার রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্র। তিনি বলেন, "আওয়ামী লীগ সরকারের সময় আমি নির্যাতিত হয়েছি। এখন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর প্রার্থী হওয়ায় একটি কুচক্রী মহল পারিবারিক ও রাজনৈতিক বিরোধের জেরে এই ভিডিও ভাইরাল করেছে।"

এদিকে, দলীয় কোন্দল ও বিতর্কের মুখে তার অবস্থান পরিষ্কার করেছে বিভিন্ন সংগঠন। মাদারগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাফিজুর রহমান বলেন, "আমাদের সংগঠনে তামিম আহমেদ সবুজ নামে কোনো সদস্য নেই। তিনি নিজেই নিজেকে সাধারণ সম্পাদক প্রার্থী বলে প্রচার করছেন। এই নারী কেলেঙ্কারি বা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত কারো আমাদের দলে স্থান নেই। বিষয়টি আমাদের নজরে এসেছে, আমরা শিগগিরই এ নিয়ে সতর্কীকরণ বিজ্ঞপ্তি দেব।"

বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক জিয়া প্রজন্ম দলের জামালপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. লোকমান হোসেন জানান, সবুজ আগে উপজেলা প্রজন্ম দলের সভাপতি ছিলেন, কিন্তু গত ২ অক্টোবর ২০২৫ সালে স্বেচ্ছায় অব্যাহতি নেওয়ায় বর্তমানে সংগঠনের সাথে তার কোনো সম্পৃক্ততা নেই। তাই তার ব্যক্তিগত কোনো কর্মকাণ্ডের দায় সংগঠন বহন করবে না।

উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদির বাবুল খান বলেন, "তিনি প্রজন্ম দলের সভাপতি বলে জেনেছি। বিষয়টি আমাদের নজরে এসেছে, আমরা খোঁজখবর নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করব।"

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত