খুলনার ডুমুরিয়া উপজেলার সোনালী ব্যাংক শাখায় কর্মকর্তা-কর্মচারীদের চরম দায়িত্বহীনতা ও অবহেলার কারণে প্রতিদিন দূর-দূরান্ত থেকে আসা শত শত গ্রাহক তীব্র ভোগান্তির শিকার হচ্ছেন। ব্যাংকটির শাখা ব্যবস্থাপক হিরন্ময় প্রকাশ বিশ্বাসের বিরুদ্ধে গ্রাহক হয়রানি, উদাসীনতা ও সেবায় অবহেলার সুনির্দিষ্ট অভিযোগ উঠেছে।
আজ সরেজমিনে ব্যাংক প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, ব্যাংকের ভেতরে ও বাইরে গ্রাহকদের উপচে পড়া ভিড়। প্রচণ্ড গরম আর বিশৃঙ্খল পরিবেশের মধ্যে বয়স্ক, বিধবা ও মুক্তিযোদ্ধা ভাতাভোগীসহ সাধারণ সঞ্চয়ী ও ব্যবসায়ী গ্রাহকদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। গ্রাহকদের অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও তারা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না।
ভুক্তভোগীদের ভাষ্যমতে, ব্যাংকের ম্যানেজার হিরন্ময় প্রকাশ বিশ্বাসের নিয়মিত তদারকির অভাবে কাউন্টারগুলোতে কাজের গতি নেই বললেই চলে। অনেক ক্ষেত্রে নির্দিষ্ট কাউন্টারে কর্মকর্তা অনুপস্থিত থাকায় গ্রাহকদের ফাইল দিনের পর দিন আটকে থাকছে। সাধারণ গ্রাহকরা কোনো সমস্যার সমাধান চাইতে ম্যানেজারের কক্ষে গেলে তিনি সদুত্তর না দিয়ে উল্টো দুর্ব্যবহার করেন বলে অভিযোগ রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রাহক ক্ষোভ প্রকাশ করে বলেন, “একটি সামান্য কাজের জন্য আমাদের দিনের পর দিন ব্যাংকে ঘুরতে হচ্ছে। ম্যানেজার সাহেবকে বিষয়টি জানালে তিনি গ্রাহকদের কোনো গুরুত্বই দেন না। তাঁর এই চরম দায়িত্ব অবহেলার কারণেই ব্যাংকে প্রতিদিন এমন বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।”
ডুমুরিয়ার সচেতন মহল ও ভুক্তভোগী গ্রাহকরা এই শাখার সেবার মান উন্নয়নে এবং ব্যবস্থাপক হিরন্ময় প্রকাশ বিশ্বাসের দায়হীন কর্মকাণ্ডের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য সোনালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন।
বিষয় : নজরবিডি সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন