ভোলার মনপুরা থেকে অবৈধভাবে মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্ট, সার ও একটি ফিশিং বোটসহ মো. জুয়েল (২২) নামে এক যুবককে আটক করেছে কোস্ট গার্ড।
রোববার (৫ জুলাই) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃত জুয়েল মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের তালতলা গ্রামের বাসিন্দা মো. জহিরের ছেলে।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের লতাখালী ঘাট এলাকায় কোস্ট গার্ডের মনপুরা আউটপোস্ট ও পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালিত হয়।
এ সময় একটি সন্দেহজনক ফিশিং বোট তল্লাশি করে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে রাখা প্রায় ২ লাখ ২৯ হাজার টাকা মূল্যের ৪৫০ বস্তা সিমেন্ট ও ৪ বস্তা ডিএপি সার জব্দ করা হয়। পাচারকাজে ব্যবহৃত বোটটিও জব্দ করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দকৃত মালামাল ও আটক পাচারকারীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মনপুরা থানায় হস্তান্তর করা হয়েছে। চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিষয় : নজরবিডি সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন