নজর বিডি
প্রকাশ : রোববার, ০৫ জুলাই ২০২৬

‘আওয়ামী লীগ নামে কোনো দল রাজনীতি করার সুযোগ পাবে না’

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, “আওয়ামী লীগ নামে কোনো রাজনৈতিক দল এদেশে ভবিষ্যতে রাজনীতি করার সুযোগ পাবে বলে আমার মনে হয় না। জনগণও তাদের আর গ্রহণ করবে না।”

রোববার (৫ জুলাই) দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে নুরুল হক নুর বলেন, “একটি জঘন্য ও বর্বরোচিত অধ্যায় পার করেছে বাংলাদেশ। এর সাথে যারা জড়িত ছিল, তাদের বিচার প্রক্রিয়া চলছে। এছাড়া যারা নেপথ্যে ছিল, তাদের বিষয়ে তথ্য নিয়ে আইনগতভাবে বিচার নিশ্চিত করা হবে।”

রাজনৈতিক দল নিষিদ্ধ হওয়ার বিষয়ে তিনি আরও বলেন, “পৃথিবীর অনেক দেশেই রাজনৈতিক দল নিষিদ্ধ হওয়ার নজির রয়েছে। গত দেড় দশকে যে ফ্যাসিস্ট সরকার জনগণের ভোটাধিকার হরণ করে এবং বিদেশি শক্তির ওপর নির্ভর করে ক্ষমতা টিকিয়ে রেখেছিল, তারা বর্তমানে সামাজিকভাবে, আইনগতভাবে ও রাজনৈতিকভাবে প্রত্যাখ্যাত।”

এ সময় তিনি আওয়ামী লীগের সাধারণ কর্মী-সমর্থকদের দলটির রাজনীতি ছেড়ে অন্য কোনো পেশায় বা রাজনৈতিক ধারায় যোগ দেওয়ার আহ্বান জানান।

জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, “এই অভ্যুত্থান আমাদের স্মরণ করিয়ে দেয় যে, অতীতে আমরা কোন স্বৈরাচারী ধারায় ছিলাম। বর্তমানে আমরা যে পথে এগিয়ে যাচ্ছি, তাতে বাংলাদেশ একটি গণতান্ত্রিক, উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে বলে আমি আশাবাদী।”

মতবিনিময় সভায় পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার আবু ইউসুফ, সিভিল সার্জন ডা. খালেদুর রহমান মিয়া এবং পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলরুবা ইয়াসমিন লিজাসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

‘আওয়ামী লীগ নামে কোনো দল রাজনীতি করার সুযোগ পাবে না’

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, “আওয়ামী লীগ নামে কোনো রাজনৈতিক দল এদেশে ভবিষ্যতে রাজনীতি করার সুযোগ পাবে বলে আমার মনে হয় না। জনগণও তাদের আর গ্রহণ করবে না।”

রোববার (৫ জুলাই) দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে নুরুল হক নুর বলেন, “একটি জঘন্য ও বর্বরোচিত অধ্যায় পার করেছে বাংলাদেশ। এর সাথে যারা জড়িত ছিল, তাদের বিচার প্রক্রিয়া চলছে। এছাড়া যারা নেপথ্যে ছিল, তাদের বিষয়ে তথ্য নিয়ে আইনগতভাবে বিচার নিশ্চিত করা হবে।”

রাজনৈতিক দল নিষিদ্ধ হওয়ার বিষয়ে তিনি আরও বলেন, “পৃথিবীর অনেক দেশেই রাজনৈতিক দল নিষিদ্ধ হওয়ার নজির রয়েছে। গত দেড় দশকে যে ফ্যাসিস্ট সরকার জনগণের ভোটাধিকার হরণ করে এবং বিদেশি শক্তির ওপর নির্ভর করে ক্ষমতা টিকিয়ে রেখেছিল, তারা বর্তমানে সামাজিকভাবে, আইনগতভাবে ও রাজনৈতিকভাবে প্রত্যাখ্যাত।”

এ সময় তিনি আওয়ামী লীগের সাধারণ কর্মী-সমর্থকদের দলটির রাজনীতি ছেড়ে অন্য কোনো পেশায় বা রাজনৈতিক ধারায় যোগ দেওয়ার আহ্বান জানান।

জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, “এই অভ্যুত্থান আমাদের স্মরণ করিয়ে দেয় যে, অতীতে আমরা কোন স্বৈরাচারী ধারায় ছিলাম। বর্তমানে আমরা যে পথে এগিয়ে যাচ্ছি, তাতে বাংলাদেশ একটি গণতান্ত্রিক, উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে বলে আমি আশাবাদী।”

মতবিনিময় সভায় পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার আবু ইউসুফ, সিভিল সার্জন ডা. খালেদুর রহমান মিয়া এবং পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলরুবা ইয়াসমিন লিজাসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত