নজর বিডি
প্রকাশ : রোববার, ০৫ জুলাই ২০২৬

টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুলছাত্রের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদে গোসল করতে নেমে ডুবে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুরে টঙ্গী পূর্ব থানাধীন ৪৫ নম্বর ওয়ার্ডের নদীবন্দর রোডের খাজা বাবা জামে মসজিদসংলগ্ন এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলো—জামালপুরের ইসলামপুর উপজেলার বেনওয়ার চর এলাকার আনিসুল হকের ছেলে শামীম (১৪) এবং নেত্রকোনার আটপাড়া উপজেলার সিরামপাশা এলাকার সাইফুল ইসলামের ছেলে আফনান (১৪)। তারা উভয়েই পরিবারের সাথে টঙ্গীর বউবাজার এলাকায় ভাড়া বাসায় থাকত।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার দুপুরে তারা স্থানীয় একটি মাঠে খেলাধুলা শেষে তুরাগ নদে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে নদীর গভীর স্রোতে তারা তলিয়ে যায়। তাদের সাথে থাকা শিপন নামের অপর এক বন্ধু সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও শামীম ও আফনান স্রোতের টানে নিখোঁজ হয়ে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায় এবং বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে।

টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মরদেহগুলো আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলার প্রক্রিয়া চলছে।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুলছাত্রের মৃত্যু

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদে গোসল করতে নেমে ডুবে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুরে টঙ্গী পূর্ব থানাধীন ৪৫ নম্বর ওয়ার্ডের নদীবন্দর রোডের খাজা বাবা জামে মসজিদসংলগ্ন এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলো—জামালপুরের ইসলামপুর উপজেলার বেনওয়ার চর এলাকার আনিসুল হকের ছেলে শামীম (১৪) এবং নেত্রকোনার আটপাড়া উপজেলার সিরামপাশা এলাকার সাইফুল ইসলামের ছেলে আফনান (১৪)। তারা উভয়েই পরিবারের সাথে টঙ্গীর বউবাজার এলাকায় ভাড়া বাসায় থাকত।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার দুপুরে তারা স্থানীয় একটি মাঠে খেলাধুলা শেষে তুরাগ নদে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে নদীর গভীর স্রোতে তারা তলিয়ে যায়। তাদের সাথে থাকা শিপন নামের অপর এক বন্ধু সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও শামীম ও আফনান স্রোতের টানে নিখোঁজ হয়ে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায় এবং বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে।

টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মরদেহগুলো আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলার প্রক্রিয়া চলছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত