নজর বিডি

জিডিপির তুলনায় সংকুচিত হচ্ছে দেশের শেয়ারবাজার

দেশের অর্থনীতির আকার বাড়লেও তার সাথে তাল মিলিয়ে বাড়ছে না শেয়ারবাজারের গভীরতা। বরং দেশের জিডিপির তুলনায় শেয়ারবাজারের আকার দিন দিন সংকুচিত হচ্ছে। 

গত ২০২৫-২৬ অর্থবছরে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ‘মার্কেট ক্যাপ টু জিডিপি’ অনুপাত দশমিক ৫১ শতাংশ কমে ১১ দশমিক ৪২ শতাংশে নেমে এসেছে।

বিশ্লেষকরা বলছেন, বিশ্বের বড় অর্থনীতিগুলোতে এই অনুপাত ১০০ থেকে ২০০ শতাংশ পর্যন্ত থাকলেও বাংলাদেশে তা মাত্র ১১ শতাংশের ঘরে। আইপিও অনুমোদন দুই বছরের বেশি সময় ধরে বন্ধ থাকায় বাজারে নতুন ও ভালো কোম্পানির অভাব দেখা দিয়েছে। 

বর্তমানে ডিএসইতে তালিকাভুক্ত ৩৬০টি কোম্পানির মধ্যে ১২৫টিই ‘জেড’ শ্রেণিভুক্ত এবং ৬২টি কোম্পানির উৎপাদন কার্যক্রম বন্ধ। বাজার বিশ্লেষক ও অধ্যাপক মো. আল-আমিন বলেন, বাজারে বর্তমানে বিনিয়োগযোগ্য ভালো শেয়ারের তীব্র অভাব রয়েছে। 

আইপিও প্রক্রিয়া সচল না হলে পুঁজিবাজারের গভীরতা বাড়ানো কঠিন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে বিএসইসি জানিয়েছে, ভালো কোম্পানি আনার লক্ষ্যে আইপিও বিধিমালায় পরিবর্তনসহ কর ছাড়ের সুবিধা দেওয়া হয়েছে, যা ভবিষ্যতে বাজার সম্প্রসারণে ভূমিকা রাখবে।

বিষয় : নজরবিডি সংবাদ শেয়ারবাজার, ঢাকা স্টক এক্সচেঞ্জ, জিডিপি, আইপিও, ডিএসই, অর্থনীতি, পুঁজিবাজার, বিএসইসি, বিনিয়োগ, বাংলাদেশের অর্থনীতি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

জিডিপির তুলনায় সংকুচিত হচ্ছে দেশের শেয়ারবাজার

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

দেশের অর্থনীতির আকার বাড়লেও তার সাথে তাল মিলিয়ে বাড়ছে না শেয়ারবাজারের গভীরতা। বরং দেশের জিডিপির তুলনায় শেয়ারবাজারের আকার দিন দিন সংকুচিত হচ্ছে। 

গত ২০২৫-২৬ অর্থবছরে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ‘মার্কেট ক্যাপ টু জিডিপি’ অনুপাত দশমিক ৫১ শতাংশ কমে ১১ দশমিক ৪২ শতাংশে নেমে এসেছে।

বিশ্লেষকরা বলছেন, বিশ্বের বড় অর্থনীতিগুলোতে এই অনুপাত ১০০ থেকে ২০০ শতাংশ পর্যন্ত থাকলেও বাংলাদেশে তা মাত্র ১১ শতাংশের ঘরে। আইপিও অনুমোদন দুই বছরের বেশি সময় ধরে বন্ধ থাকায় বাজারে নতুন ও ভালো কোম্পানির অভাব দেখা দিয়েছে। 

বর্তমানে ডিএসইতে তালিকাভুক্ত ৩৬০টি কোম্পানির মধ্যে ১২৫টিই ‘জেড’ শ্রেণিভুক্ত এবং ৬২টি কোম্পানির উৎপাদন কার্যক্রম বন্ধ। বাজার বিশ্লেষক ও অধ্যাপক মো. আল-আমিন বলেন, বাজারে বর্তমানে বিনিয়োগযোগ্য ভালো শেয়ারের তীব্র অভাব রয়েছে। 

আইপিও প্রক্রিয়া সচল না হলে পুঁজিবাজারের গভীরতা বাড়ানো কঠিন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে বিএসইসি জানিয়েছে, ভালো কোম্পানি আনার লক্ষ্যে আইপিও বিধিমালায় পরিবর্তনসহ কর ছাড়ের সুবিধা দেওয়া হয়েছে, যা ভবিষ্যতে বাজার সম্প্রসারণে ভূমিকা রাখবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত