নজর বিডি
প্রকাশ : সোমবার, ০৬ জুলাই ২০২৬

ঘরের ওপর উল্টে পড়ল পাথরবোঝাই ট্রাক: ঘুমন্ত স্কুলছাত্রী নিহত

নড়াইলের লোহাগড়া উপজেলায় গভীর রাতে পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরের ওপর উল্টে পড়লে শামীমা আক্তার সেতু (১৪) নামে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় তার ছোট বোন মিতু আহত হয়েছে। 

রোববার (৫ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নলদী গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত সেতু নলদী বিএসএস মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী ছিল। প্রত্যক্ষদর্শী ও পরিবার জানায়, রাতে দুই বোন বাড়িতে ঘুমিয়ে ছিল। এমন সময় ভুল পথে আসা পাথরবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের টিনের ঘরের ওপর উল্টে পড়ে। 

এতে পাথরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সেতুর মৃত্যু হয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিলে চিকিৎসক সেতুকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পরপরই ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে যায়। লোহাগড়া থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

ঘরের ওপর উল্টে পড়ল পাথরবোঝাই ট্রাক: ঘুমন্ত স্কুলছাত্রী নিহত

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

নড়াইলের লোহাগড়া উপজেলায় গভীর রাতে পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরের ওপর উল্টে পড়লে শামীমা আক্তার সেতু (১৪) নামে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় তার ছোট বোন মিতু আহত হয়েছে। 

রোববার (৫ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নলদী গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত সেতু নলদী বিএসএস মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী ছিল। প্রত্যক্ষদর্শী ও পরিবার জানায়, রাতে দুই বোন বাড়িতে ঘুমিয়ে ছিল। এমন সময় ভুল পথে আসা পাথরবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের টিনের ঘরের ওপর উল্টে পড়ে। 

এতে পাথরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সেতুর মৃত্যু হয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিলে চিকিৎসক সেতুকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পরপরই ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে যায়। লোহাগড়া থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত