ফরিদপুর সদরের নর্থ চ্যানেল ইউনিয়নে অব্যাহত পদ্মা ভাঙনে ফসলি জমি ও বসতভিটা হারানোর আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকাবাসী। ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেশকাতুল জান্নাত রাবেয়া। তিনি জানিয়েছেন, ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডকে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিব হোসেন জানান, ভাঙন প্রবণ এলাকায় স্থায়ী সমাধানের লক্ষ্যে নদীর পাড়ের তিন কিলোমিটার অংশে ব্লক স্থাপনের পরিকল্পনা রয়েছে। তবে এটি সময়সাপেক্ষ হওয়ায় আপাতত অস্থায়ীভাবে ভাঙন রোধে কাজ শুরু করা হবে।
অপরদিকে, অপরিকল্পিত ড্রেজিংয়ের কারণে ভাঙন হচ্ছে কি না—এমন অভিযোগের ভিত্তিতে বিআইডব্লিউটিসির নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, অভিযোগের সত্যতা পাওয়া গেলে খননকাজ বন্ধ করে দেওয়া হবে।
স্থানীয়দের দাবি, দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে নদীগর্ভে বিলীন হয়ে যাবে এলাকার গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানসহ বহু স্থাপনা।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন