চুয়াডাঙ্গার দর্শনায় হাঁস-মুরগি চুরির অপরাধে নারীসহ তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (৫ জুলাই) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সংক্ষিপ্ত বিচারের (সামারি ট্রায়াল) মাধ্যমে এই দণ্ড প্রদান করা হয়। দণ্ডিতরা হলেন—সুজন কুমার দাস (৫০), তার স্ত্রী ময়না রানী (৩৬) এবং রেখা খাতুন (৫৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার সকালে দর্শনার চাকুলিয়া মাঝপাড়া গ্রামের মোফাজ্জেল হোসেনের বাড়ি থেকে হাঁস-মুরগি চুরির সময় স্থানীয়রা তাদের হাতেনাতে ধরে ফেলেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।
আদালতে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত সুজন কুমার দাসকে ১ মাসের এবং ময়না রানী ও রেখা খাতুনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দর্শনা থানার ওসি মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চুরি ও অপরাধ দমনে পুলিশ সবসময় সচেষ্ট রয়েছে।
বিষয় : নজরবিডি সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬
চুয়াডাঙ্গার দর্শনায় হাঁস-মুরগি চুরির অপরাধে নারীসহ তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (৫ জুলাই) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সংক্ষিপ্ত বিচারের (সামারি ট্রায়াল) মাধ্যমে এই দণ্ড প্রদান করা হয়। দণ্ডিতরা হলেন—সুজন কুমার দাস (৫০), তার স্ত্রী ময়না রানী (৩৬) এবং রেখা খাতুন (৫৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার সকালে দর্শনার চাকুলিয়া মাঝপাড়া গ্রামের মোফাজ্জেল হোসেনের বাড়ি থেকে হাঁস-মুরগি চুরির সময় স্থানীয়রা তাদের হাতেনাতে ধরে ফেলেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।
আদালতে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত সুজন কুমার দাসকে ১ মাসের এবং ময়না রানী ও রেখা খাতুনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দর্শনা থানার ওসি মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চুরি ও অপরাধ দমনে পুলিশ সবসময় সচেষ্ট রয়েছে।

আপনার মতামত লিখুন